চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি ভালো কাজের জন্য দশটি কাজ ছেড়ে দিতে হয়’

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:07 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশি নারী অভিনেত্রী, গম্ভীর মুখাবয়ব, লাল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ মুগ্ধ হচ্ছেন তার অভিনয়ে, কেউ আবার তার নতুন ফিগার দেখে চোখ ফেরাতে পারছেন না! ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমি পরিচালিত ‘লাভ বাজ’ এবং ‘দুঃখিত’ দুটি কাজ এবার এমনভাবে আলোচনায় এলেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র মঞ্চ থেকে উঠে আসা পারসা ইভানা!

নিজেকে নতুনভাবে হাজির করার জন্য গত কোরবানির ঈদ থেকে প্রস্তুতি নিচ্ছিলেন ইভানা। তিনি জানান, এই ক’মাসে ১২ কেজি ওজন কমিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে পারসা ইভানা বলেন, অনেকদিন ধরে ওয়েট লস জার্নিতে ছিলাম। এর মধ্যে ‘লাভ বাজ’ এবং ‘দুঃখিত’ কাজ দুটি করার প্ল্যান হয়। অমি ভাইয়ের কাজে প্রতিটি চরিত্রে ম্যাজিক থাকে। এজন্য তার নাটকে একটি দৃশ্যেও কেউ অভিনয় করলে মানুষের কাছে তিনি পরিচিতি পান।

প্রকাশের পর ‘লাভ বাজ’ ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে বঙ্গ অ্যাপে ‘লাভ স্টোরিজ’ ক্যাম্পেইনে প্রকাশ পেয়েছে শর্টফিল্ম ‘দুঃখিত’।

দুটি চরিত্র প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ফারিয়া চরিত্র আমার ক্লোজ কিন্তু নুরী আমার তুলনামূলক বেশি পছন্দ। কারণ এতে নিজের সঙ্গে মিল পাই।

ফারিয়া এবং নুরী দুটি চরিত্র প্রসঙ্গে পারসা ইভানা বললেন, ক্যারেক্টার দুটো হয়ে উঠতে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছি। অনেক কিছু দেখে অনুপ্রাণিত হয়েছি। আর অমি ভাই নিজেই দৃশ্যের আগে অ্যাক্টিং করে দেখান। এতে আর্টিস্ট হিসেবে কাজ ভালো করার টেনশন অনেকখানি কমে যায়। পরিচালকের পাশাপাশি সিনেমাটোগ্রাফার খায়ের খন্দকার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি অনেক চমৎকারভাবে আমাকে ক্যামেরায় এনেছেন।

‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’র সিকুয়ালে ‘লাভ বাজ’ প্রসঙ্গে ইভানা বলেন, অমি ভাই ইনস্ট্যান্ট অনেক সংলাপ বানান সেগুলো কেন জানি বেশি পারফেক্ট হয়। এই নাটকে আমার এন্ট্রি কিছুটা পরে হয়। এতে ড্যান্সটাও দর্শক পছন্দ করেছেন। এছাড়া পলাশের সঙ্গে একটি সিনে অভিনয় নিয়ে বেশি প্রশংসা পাচ্ছি। ওই দৃশ্যটা বেশি অভিনয়ের সুযোগ ছিল বলে মনে হয়েছিল। এজন্য আমি বারবার রিহার্সেল করেছিলাম এবং প্রচারের পর মানুষ পছন্দ করছেন।

পারসা ইভানার ভাষ্য, গত দেড় বছর যাবৎ সবচেয়ে বেশি মনোযোগী হয়ে কাজ করছেন। এ কারণে তাকে বেশ খুঁতখুঁতেও হতে হয়েছে। বললেন, দেড়বছর আগে কিছু দেখতাম না। কল পেলে শুটিং করতাম। এখন বুঝি, ভালো কাজ করতে হলে অনেককিছু কমপ্রোমাইজ করতে হয়। এজন্য একটি ভালো কাজের জন্য দশটি কাজ ছেড়ে দিতে হয়। যদি সব একসঙ্গে করি তাহলে এই দুটি ভালো কাজের মাধ্যমে যে রেসপন্স এলো সেটা আসতো না।

একজন নারী কালো পোশাক পরে বসে আছেন, শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ ‘লাভ বাজ’র শুটিংয়ে আগে অন্যকাজ করলে মানসিকভাবে এই চরিত্রে প্রবেশই করতে পারতাম না। আর দুটি কাজের মাধ্যমে তো আমি দশটি কাজের ফিডব্যাক পাচ্ছি, তাহলে তো আমার এতো কাজের দরকার নেই। দেখুন, ইউটিউবে আমার একটিই কাজ, ওটাই ট্রেন্ডিং ওয়ানে। তবে হ্যাঁ, আমি সবার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু ভেরিয়েশন থাকতে হবে। একটি চরিত্র পপুলার হলে ঠিক একই চরিত্রের জন্য বেশি কল আসে, এগুলো আমি ফিরিয়ে দেই।

“আমি আসলে খুব চাই নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। ওটিটিতে এখন অনেক ভালো ভালো হচ্ছে। এই কাজগুলো করতে চাই। যে পরিচালক আমাকে ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র দেবেন সেখানে কাজের জন্য শতভাগ রাজি। আমার কাজে ভালো কাজটাই সবসময় মুখ্য বিষয়।”

Tags: কাজল আরেফিন অমিদুঃখিতপারসা ইভানালাভ বাজলিড বিনোদন
Previous Post

রাজকোটে জয়সওয়ালের রেকর্ড ঝড়

Next Post

সমুদ্রের নিচে ১০ হাজার বছরের পুরনো প্রাচীরের সন্ধান

Next Post
সমুদ্রের নিচে ১০ হাজার বছরের পুরনো প্রাচীরের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের নিচে ১০ হাজার বছরের পুরনো প্রাচীরের সন্ধান

দুই ব্যক্তি গ্লাসের কাচের গ্লোব একে অপরের হাতে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্লকবাস্টার হিট 'লিও'র সিকুয়েল নিয়ে যা বললেন নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT