চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালের অলিম্পিকে খেলায় অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 26, জুলাই 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অলিম্পিকের জন্য প্রস্তুত নাদাল, মনোযোগী ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলনের সময় ঊরুর চোটে পড়ায় প্যারিস অলিম্পিকে রাফায়েল নাদালের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী স্পেনিয়ার্ডের কোচ কার্লোস মোয়া এমন আশঙ্কার কথা সামনে এনেছেন।

রোলাঁ গারোঁয় ১৪টি গ্র্যান্ড স্লাম জেতা নাদালের অলিম্পিকে ছেলেদের একক ও স্বদেশি কার্লোস আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলার কথা রয়েছে। হাঙ্গেরিয়ান মার্টন ফুকসোভিক্স এককের প্রথম রাউন্ডে নাদালের প্রতিপক্ষ।

স্প্যানিশ রেডিওকে মোয়া বলেছেন, ‘গতকাল সকালে তার কিছুটা অস্বস্তি ছিল। বিকেলে অবস্থা আরও খারাপ হয়। আরও অবনতির আগে অনুশীলন থামানোর সিদ্ধান্ত নিয়েছিল।’

৩৮ বর্ষী নাদাল অনুশীলনে জোর দেবেন না এবং সুস্থ হয়ে ওঠার বিষয়টি পর্যবেক্ষণে থাকবে, জানিয়েছেন মোয়া। বলেছেন, ‘আমরা দেখব শনিবার পর্যন্ত সে কেমন অবস্থায় থাকে। খেলবে নাকি খেলবে না, তা নিয়ে কোনকিছুর নিশ্চয়তা দিতে পারছি না। এ মুহূর্তে তার বিশ্রাম ও চিকিৎসা দরকার।’

‘স্পষ্টতই এই অলিম্পিক খেলতে মুখিয়ে আছে। বছরের পর বছর ধরে এটা তার ক্যালেন্ডারে চিহ্নিত করে রেখেছে। সে জন্মগতভাবে প্রতিদ্বন্দ্বী। একক এবং দ্বৈত খেলতে চায়। আলকারাজের সাথে দ্বৈত ইভেন্টে খেলা নিয়ে খুব রোমাঞ্চিত। এই প্রথম তারা একসঙ্গে খেলবে এবং স্প্যানিশ টেনিসের জন্য সেটা হবে ঐতিহাসিক।’

নাদালের ঝুলিতে রয়েছে দুটি অলিম্পিক পদক, একটি একক ও একটি দ্বৈতে স্বর্ণপদক। ২০০৮ বেইজিং অলিম্পিকে একক এবং ২০১৬ রিও অলিম্পিকে দ্বৈত ইভেন্টে মার্ক লোপেজের সঙ্গে সোনা জেতেন।

নিতম্বের চোট নিয়ে দীর্ঘ অনুপস্থিতির পর নাদাল এবছর প্রতিযোগিতামূলক আসরে ফিরেছেন। নুনো বোর্হেসের কাছে হারার আগে গত সপ্তাহের শেষে বাস্তাদে ২০২২ সালের পর প্রথম এটিপি ফাইনালে পৌঁছেছেন।

Tags: আলকারাজচোটটেনিসনাদালপ্যারিস অলিম্পিক-২০২৪লিড স্পোর্টসস্পেন
Previous Post

ভারতের সামনে ব্যাটিংয়ে পুরনো চেহারায় বাংলাদেশ

Next Post

পুলিশকে মনোবলহীন করতেই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ: ডিবিপ্রধান

Next Post
বাংলাদেশের পুলিশ ও ডিবি কর্মকর্তাদের বৈঠক, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে মনোবলহীন করতেই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ: ডিবিপ্রধান

নচিকেতা ও গায়ক কনসার্টে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT