চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’ঘণ্টা ম্যাচ বন্ধের পর আর্জেন্টিনার হারকে মাশ্চেরানো বললেন ‘সার্কাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 25, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তের দৃশ্য, দুই খেলোয়াড়ের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের সময় তখন ১০৬ মিনিট। ক্রিস্টিয়ান মেদিনা জালের দেখা পেয়েছিলেন। পরিস্থিতি ছিল আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচ ২-২ গোলে ড্রয়ে শেষ হতে চলেছে। এ সময় মরক্কোর সমর্থকরা মাঠে বোতল ছুঁড়তে শুরু করে। গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে খেলা দুই ঘণ্টা বন্ধ থাকে।

খেলা ফিরলে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল হয়। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে দু-ঘণ্টার বিরতি কাটিয়ে চলা ম্যাচে পরে তিন মিনিটের মতো খেলা চলে। বাকি সময়ে আর গোল না পাওয়ায় আলবিসেলেস্তেদের ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আগেই শুরু হওয়া ছেলেদের ফুটবল ইভেন্টে ঘটে যাওয়া এমন কাণ্ডে বেশ রাগান্বিত হাভিয়ের মাশ্চেরানো। জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে আর্জেন্টিনার কোচ সার্কাস হিসেবে অভিহিত করেছেন।

মাশ্চেরানোর অভিযোগ, স্টেডিয়ামের ড্রেসিংরুমে বসে ম্যাচের বিষয়ে কী সিদ্ধান্ত আসছে, এ ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তিরা ঠিকঠাক জানাতে ব্যর্থ ছিলেন। বলছেন, ‘আমি ব্যাখ্যা করতে পারব না কী ঘটেছে। আমরা ড্রেসিংরুমে প্রায় দেড় ঘণ্টা কাটিয়েছি। তারা আমাদের কখনোই জানায়নি পরে কী হতে চলেছে।’

‘মরক্কোর অধিনায়কসহ কেউ খেলতে চায়নি। আমরা খেলা চালিয়ে যেতে চাইনি এবং ভক্তরা আমাদের দিকে বস্তু ছুঁড়েছে। এটি আমার জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস। জানি না কেনো তারা এক ঘণ্টা পার করেছে এবং ২০ মিনিট রিভিউ পর্যালোচনা করেছে।’

‘মেদিনার গোল অফসাইড হয়ে থাকলে আমাদের যে খেলার গতি ছিল, সেটাই অব্যাহত রাখতে দেয়া প্রয়োজন ছিল। মনে করি না দেড়ঘণ্টা (মূলত দুই ঘণ্টা) পর তিন মিনিট খেলা উচিত।’

আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার অবশ্য এসব নিয়ে আর অতিরিক্ত অভিযোগ করতে নারাজ। দলকে ইরাক এবং ইউক্রেনের বিপক্ষে পরের দুই গ্রুপ ম্যাচে মনোনিবেশ করতে বলেছেন।

‘অভিযোগ করে লাভ নেই। আমরা এ ধরনের ঘটনা ঘটলে তা পছন্দ করি না। কিন্তু আমাদের পাতা ওল্টাতে হবে। ইতিবাচক বিষয়গুলোর সন্ধান করতে হবে। পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জনের জন্য যে দুটি জয় দরকার, আমরা তার সন্ধান করব।’

Tags: আর্জেন্টিনাপ্যারিস অলিম্পিক-২০২৪ফুটবলমরক্কোমাশ্চেরানোলিড স্পোর্টস
Previous Post

‘মাইলস’ তারকা শাফিন আহমেদ আর নেই

Next Post

স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজার

Next Post
রাজধানীর কাঁচাবাজারে সবজির দোকান ও ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজার

বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা ও সোনালী পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিস অভিজ্ঞ, পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম: বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT