চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে ‘দিনে সাতবার’ ডোপ টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 30, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি নারী সুইমার অলিম্পিকে স্বর্ণপদক জেতার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Zhang Yufei (photo: Jack Spitser)

অভিযোগ উঠেছে প্যারিস অলিম্পিকে চীনের সাঁতারুদের প্রয়োজনের অধিক ডোপ টেস্ট করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে একইদিনে সাতবার পর্যন্ত করা হচ্ছে পরীক্ষা। খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর যার প্রভাব পড়ছে, দাবি করেছেন চীনের বেশকিছু সাঁতারু।

১৯৮৮ ও ১৯৯২ অলিম্পিকে স্প্রিংবোর্ড ইভেন্টে স্বর্ণপদক জয়ী গাও মিন চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মূল প্রতিযোগিতা শুরুর আগে অ্যাথলেটদের প্রশিক্ষণের সময় অবশ্য কিছু ভুল হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দিনে সাতবার ডোপিং পরীক্ষায় চীনের সাঁতার দলে হস্তক্ষেপ করা হচ্ছে।’

২০২১ সালে টোকিও অলিম্পিকে ১০০ মিটার বাটারফ্লাইয়ে রৌপ্যপদক জয়ী ঝাং ইউফেই প্যারিসে একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। চীনের আরেক সাঁতারু কিন হাইয়াং ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সপ্তম হয়েছেন এবং একই ইভেন্টে গত বছর তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন।

প্যারিস অলিম্পিকেও ১১ জন চীনা সাঁতারুর মধ্যে রয়েছেন সেই দুজন, যারা টোকিও অলিম্পিকে নিষিদ্ধ হার্টের ওষুধের জন্য নিষেধাজ্ঞায় ছিলেন। যে কারণে এবারের আসরে চীনের খেলোয়াড়দের প্রতি হয়ত বিশেষ নজর দিচ্ছে প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি।

সাঁতারের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার মতে, এবছরের শুরু থেকে চীনা সাঁতারুদের গড়ে ২১ বার পরীক্ষা করা হয়েছে, আমেরিকান সাঁতারুদের তুলনায় ছয়বার বেশি।

Tags: চীনপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টসসাঁতারু
Previous Post

ট্রেন চলাচলের বিষয়ে যে সিদ্ধান্ত হলো

Next Post

ছেলেবন্ধুর সাথে বাইরে যাওয়ায় ব্রাজিলিয়ান সাঁতারুকে দেশে ফেরত

Next Post
বিমানবন্দরে ব্রাজিলিয়ান সাঁতারু দেশে ফেরত আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেবন্ধুর সাথে বাইরে যাওয়ায় ব্রাজিলিয়ান সাঁতারুকে দেশে ফেরত

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-মুমিনুলকে নিয়ে ‘এ’ দলের পাকিস্তান সফর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT