চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে বিতর্ক ওঠা পরিস্থিতির তদন্ত শুরু

প্যারিস অলিম্পিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 25, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ফুটবল মাঠে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচ দিয়ে অলিম্পিক ফুটবলের উদ্বোধন হয়েছে বুধবার। ম্যাচ চলাকালে মাঠে দর্শক ঢুকে পড়ে অনেকবার এবং দীর্ঘসময় খেলা বন্ধ রাখতে হয়। প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি ম্যাচে দর্শকদের মাঠে ঢুকে পড়ার কারণ অনুসন্ধানে নেমেছে।

২-২ গোলে সমতায় থাকা ম্যাচ দুই ঘণ্টার বিরতি দিয়ে খেলায় ফিরলে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল হয়। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে দীর্ঘ বিরতি কাটিয়ে চলা ম্যাচে পরে তিন মিনিটের মতো খেলা চলে। বাকি সময়ে আর গোল না পাওয়ায় আলবিসেলেস্তেরা ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।

প্যারিস অলিম্পিক কমিটি বলছে, ‘সেন্ট-এতিয়েন স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং মরক্কোর মধ্যকার ফুটবল ম্যাচ কিছু সংখ্যক দর্শকের মাঠে নেমে পড়ার কারণে স্থগিত করা হয়েছিল। ম্যাচটি আবার শুরু হয় এবং ভালোভাবে শেষ হয়। প্যারিস কারণগুলো বুঝতে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সাথে কাজ করছে।’

ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ক্যাস্ত্রেরা ঘটনা সম্পর্কে বলেছেন, ‘এটি সামান্য একটি ঘটনা, যা ঘটা উচিত হয়নি। আয়োজক কমিটি এবং ফিফার মধ্যে এ সংক্রান্ত আলোচনা হয়েছে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করে বলছি, সেন্ট এতিয়েনে সামনের সপ্তাহে আরও একটি ম্যাচ রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকবে।’

Tags: আর্জেন্টিনাক্যাস্ত্রেরাপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সমরক্কোলিড স্পোর্টস
Previous Post

টেকনাফের সমুদ্র উপকূলে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩

Next Post

প্যারিসে ইসরায়েলের ম্যাচে ফিলিস্তিনিদের বিক্ষোভ

Next Post
প্যারিসে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে ইসরায়েলের ম্যাচে ফিলিস্তিনিদের বিক্ষোভ

অ্যামনেস্টি আন্তর্জাতিক সংস্থার হলুদ পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন দমনের ভিডিও-ছবি যাচাই করে অ্যামনেস্টির উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT