চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেইন নদীতে কেন গোলাপ ছুঁড়লেন আলজেরিয়ার খেলোয়াড়রা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 27, জুলাই 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
আলজেরিয়ার খেলোয়াড়রা নদীতে গোলাপ ছুঁড়ছে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬১ সালে ঔপনিবেশিক আমলে ফ্রান্স যে গণহত্যা চালিয়েছিল, সেই ঘটনার স্মৃতি ফিরে এসেছে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। যে সেইন নদীতে দেহ ছুঁড়ে ফেলা হয়েছিল, সেখানেই গোলাপ ফুল ছুঁড়ে সম্মান প্রদর্শন করলেন আলজেরিয়ার অ্যাথলেটরা।

নদীতে ফুল ছোঁড়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আবহে বিষয়টি নিয়ে ফ্রান্সের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি। যদিও অতীতে সেই গণহত্যাকে ‘অপরাধ’ বলে চিহ্নিত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইতিহাস বলছে, দীর্ঘ ১৩২ বছর ফরাসি শাসনের অধীনে ছিল আলজেরিয়া। পরবর্তীতে তারা ১৯৬২ সালে দেশটি স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার আগে ১৯৬১ সালের ১৭ অক্টোবর প্যারিসে ঘটে গণহত্যা।

ইতিহাসবিদদের দেয়া তথ্য অনুযায়ী, প্যারিসে আলজেরিয়ানদের উপর যে দমনমূলক কারফিউ দেয়া হয়েছিল, সেটির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল আলজেরিয়ার মুক্তিকামী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের ফরাসি শাখা।

বিক্ষোভে কমপক্ষে ১২০ জন আলজেরিয়ানের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। এ ছাড়া গ্রেপ্তার হয়েছিলেন ১২ হাজারের বেশি বিক্ষোভকারী। অনেকের মতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন শতাধিক মানুষকে হত্যা করা হয়।

ইতিহাসবিদরা বলছেন, অভিযোগ রয়েছে সেদিন অনেক বিক্ষোভকারীকে হত্যা করে সেইন নদীতে ফেলে দেয়া হয়েছিল। তাদের কাউকে আবার আহত অবস্থায় ফেলে দেয়া হয়েছিল নদীর ঠাণ্ডা পানিতে।

Tags: আলজেরিয়াপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাব দিল ইরান

Next Post

নতুন ছবির ঘোষণা দিলেন রণবীর সিং

Next Post
রণবীর সিং এর কালো-সাদা ছবি, পেশাদার লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবির ঘোষণা দিলেন রণবীর সিং

একজন বৃদ্ধার মৃত্যুর ঘটনাস্থলে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT