চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতপার্টিতে আইভরি লেহেঙ্গায় নজর কাড়লেন পরিণীতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
পরিণীতি আইভরি লেহেঙ্গায় সংগীত পার্টিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই রাজস্থানের উদয়পুরে বিলাসবহুল লীলা প্যালেসে চার হাত এক হবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার। কিন্তু তার আগেই শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে এই জুটি গায়ে হলুদ। আর সন্ধ্যার পর থেকেই নব্বই দশকের থিমে সংগীত পার্টি করেছেন তারা। যার বেশ কিছু ছবি ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ডিজে নবরাজ হংস পরিণীতি ও রাঘবের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন। এদিন দুজনকেই জমকালো পোশাক দেখা গেছে। পরিণীতির পরনে ছিল আইভরি রঙের একটি শিমারি লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই গয়না। যদিও বরাবরের মতো এদিনও পরিণীতিকে একদম হাল্কা মেকআপে দেখা গেছে। অন্যদিকে রাঘবের পরনে ছিল কালো কোট প্যান্ট। তারা দুজনই হাসি মুখে ধরা দেন ক্যামেরায়।

জানা গেছে, রাঘব পরিণীতির সঙ্গীত অনুষ্ঠানে ৯০ দশকের বলিউডি গান বাজানো হয়। লীলা প্যালেসেই এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। রাত ৯-১০টা থেকে শুরু হয়ে যা চলছে প্রায় মধ্যরাত পর্যন্ত। এদিকে ইতিমধ্যেই হবু বর কনে বাড়ির লোকজনের সঙ্গে পৌঁছে গিয়েছেন উদয়পুরে। হোটেল তাজ লেস প্যালেস থেকে বরযাত্রী রওনা দিয়ে আসবে লীলা প্যালেসে। সেখানেই হবে বিয়ে।

জানা গেছে, দেশের নামীদামী সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন তাদের বিয়েতে। সে কারণে ব্যবস্থাপনা যেমন রাজকীয় করা হচ্ছে, তেমনই আঁটসাঁট হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১০০ জন নিরাপত্তারক্ষী থাকবেন বিয়ের আসরে। হ্রদের মাঝে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভোল বদলে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা।

শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।

এ ছাড়া মোবাইল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট কড়াকড়ি। বিয়ের কোনো অনুষ্ঠান যাতে কেউ ক্যামেরাবন্দি করতে না পারেন, সেই কারণে মোবাইল ফোনে লাগানো হবে বিশেষ ধরনের নীল টেপ। এই টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে, ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে।

শুধু তাই নয়, নিরাপত্তা জোরদার করতে বিয়ের অনুষ্ঠানের তিন দিন হোটেল ছেড়ে বেরোতে পারবেন না সেখানকার কর্মচারীরা। তাদের বিয়েতে মোট ২০০ জন অতিথি। তার মধ্যে ৫০ জন ভিভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন। সেই কারণে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। এদিকে পরিণীতি ও রাঘবের বিয়ের আয়োজনে সানিয়া মির্জা, মনীশ মালহোত্রার মতো সেলিব্রিটিরা উপস্থিত থাকলেও মার্কিন মুলুক থেকে আসতে পারেননি অভিনেত্রীর বোন ও হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

সূত্র: পিঙ্কভিলা

Tags: পরিণীতি চোপড়াবিয়েরাঘব চাড্ডাসঙ্গীত
Previous Post

এক নজরে কেমন হল বিপিএলের সব দল

Next Post

সুনির্দিষ্ট কারণ ছাড়াই প্রেসক্রিপশন পয়েন্টে তালা, দাবি কর্তৃপক্ষের

Next Post
সংবাদ সম্মেলনে তিনজন বক্তা, বাংলাদেশ কাই রেপোর্টার্স এসোসিয়েশন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনির্দিষ্ট কারণ ছাড়াই প্রেসক্রিপশন পয়েন্টে তালা, দাবি কর্তৃপক্ষের

Fresh fish displayed at a market in Bangladesh for sale. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারতে যাবে ৩০ টন ইলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT