চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যার চেষ্টা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:47 অপরাহ্ন 27, মে 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
Child celebrating birthday with family, wearing party hat and looking at phone. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে মেয়েকে হত্যার পর বিষপানে বাবা ও মায়ের আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার ২৭ মে দুপুরে উপজেলার উত্তর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেয়ের নাম ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা (৫)। আহতরা হলেন, নিহতের বাবা মাসরুল হোসাইন (৩৫) ও নিহতের মা মীরা আফরোজ সাথী (৩০)।

পুলিশ জানায়, মাসরুল হোসাইন টোবাকো কোম্পানির সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন। গত ২৮ এপ্রিল মাসরুল হোসাইনের কাছ থেকে কোম্পানির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। পরবর্তীতে এই টাকাগুলো পরিশোধ করতে পারছিলেন না মাসরুল হোসাইন এবং টাকার জন্য কোম্পানি কর্তৃপক্ষ চাপ দিচ্ছিলো।

এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ ছিনতাই হওয়া টাকা ফেরত দেয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন মাসরুল। পরে রোববার রাতে তিনি ১২০ পিস ঘুমের ঔষধ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে শিশু কন্যাকে বাবা ও মা ঘুমের ওধুষ খাওয়ান। পরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করে মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর বাবা নানা কারণে হতাশাগ্রস্ত ছিল। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে।

Tags: টাঙ্গাইলবাবামামেয়ে
Previous Post

চ্যাম্পিয়নদের ঝলক দেখল মালয়েশিয়া, হারল বড় ব্যবধানে

Next Post

রেমালের প্রভাবে অব্যাহত থাকবে বৃষ্টিপাত

Next Post
বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা মানুষ, জল ঝরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমালের প্রভাবে অব্যাহত থাকবে বৃষ্টিপাত

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি পরিশোধের জন্য অনলাইন আবেদন নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি পরিশোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT