চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতৃত্বের দায়িত্ব বোঝার চেষ্টা করছি: পরমব্রত চট্টোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 15, জুন 2025
in বিনোদন
A A
পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পোজ দিচ্ছেন, পিতৃত্বের দায়িত্ব নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হওয়ার পর, এটাই প্রথম বাবা দিবস কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেও আজকের দিনটার গুরুত্ব তাই একদম আলাদা। তবে এই বিশেষ দিনে, নিজের বাবাকে বড্ড মিস করছেন তিনি। যা ধরা পড়ল তার সোশ্যাল মিডিয়া পোস্টেও।

সোশ্যাল হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন পরমব্রত। একটিতে বাবার পাশে ছোট্ট বয়সের পরমব্রত। আরেকটি ছবিতে বিছানায় তার ১৫ দিনের পুত্র সন্তান। বাবার একটা আঙুল নিজের মুঠোয় ধরে আছে সে।

আর এই দুটি ছবির সঙ্গে অভিনেতা-পরিচালক লিখেছেন, ‘একটা কথা প্রায়ই শোনা যায়, ‘মা হওয়া কী মুখের কথা!’ হ্যাঁ সত্যিই এতে কোনো ভুল নেই। যে পরিমাণ কষ্ট, ত্যাগ, যন্ত্রণা, মানসিক অস্থিরতা, অবসাদ ঘিরে থাকে একজন মাকে, তা বর্ণনাতীত৷ কিন্তু পিতৃত্বকে বটগাছ বই অন্যকিছুর সঙ্গে তেমন একটা তুলনায় আনা হয় না বিশেষ। পিতৃত্বের অনুভূতি, চিন্তা, অস্থিরতা, ত্যাগ কীভাবে এবং কতখানি একজন বাবাকে ঘিরে থাকে, তা বিগত ১৫ দিন ধরে প্রতিমুহূর্তে অনুভব করার চেষ্টা করছি৷ বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব। যা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য বাবা আজ আর নেই। কিন্তু এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন ছিল! পৃথিবীর সকল বাবাদের পিতৃদিবসের শুভেচ্ছা’

২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ের করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বহু বছর আগেই মা-বাবাকে হারিয়েছেন অভিনেতা। পিয়ার সঙ্গেই নতুন করে পেতেছেন সংসার। এরপর ২০২৫ সালের ভালোবাসা দিবসের পরের দিন, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি জানান প্রেগন্যান্সির খবর। আর পরম-পুত্রের জন্ম হয় ১ জুন তারিখে। তবে এখনও ছেলের মুখ বা নাম কিছুই সামনে আনেননি দম্পতি।

কদিন আগে পরমব্রতকে বলতে শোনা গিয়েছে, সন্তানের বড় হওয়ার এই সময়টা একটু শারীরভাবে কষ্টের তার ও পিয়ার কাছে। তবে সেটাও চুটিয়ে উপভোগ করছেন তারা। নির্ঘুম রাত হোক বা সদ্যোজাতকে আগলে রাখা, সঙ্গে আবার দুই পোষ্য নীনা ও বাঘা, সব মিলিয়ে একেবারে ভরা সংসার।

Tags: পরমব্রত চট্টোপাধ্যায়পিয়া চক্রবর্তীবাবা দিবস
Previous Post

আমেরিকানদের সমর্থন চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

Next Post

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

Next Post
রাঙ্গামাটির মানচিত্র ও বাংলাদেশের অন্যান্য জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

টিউলিপের জিজ্ঞাসাবাদে হাজির হওয়া, দপ্তর থেকে ডেকে আনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিজ্ঞাসাবাদের জন্যে হাজির হতে টিউলিপকে দুদকের চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT