চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ কোটির ‘পরম সুন্দরী’র প্রথম দিনের আয় কতো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 30, আগস্ট 2025
in বিনোদন
A A
Romantic scene from a Bengali film with a couple gazing at each other. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৯ আগস্ট) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। যেটি অনেকটাই শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির মতোই দিল্লির ছেলে আর কেরালার মেয়ের প্রেমের কাহিনী।

আর মিষ্টি প্রেমনির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে ৭.৩৭ কোটি রূপি আয় করে ফেলেছে ছবিটি। আর তাতেই বলা যায়, ধীরে ধীরে আবারও ছন্দে ফিরছে বলিউড। যদিও বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিল, মুক্তির প্রথম দিনে ‘পরম সুন্দরী’র আয় ১০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে বলিউডের রোমান্টিক প্রেমের এ সিনেমা। ‘পরম সুন্দরী’ একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।

তুষার জলোটা পরিচালিত ৬০ কোটি রুপি বাজেটের এই ছবিটি মূলত রোমান্স ও পারিবারিক আবেগের মিশেলে সাজানো। গল্পে আছে দিল্লির তরুণ ‘পরম’ আর কেরালার তরুণী ‘সুন্দরী’-র প্রেমকাহিনি। দুই ভিন্ন সংস্কৃতি, পরিবারে টানাপোড়েন আর ভালোবাসার টানাপোড়েন ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। দর্শকের কাছে বড় আকর্ষণ অবশ্যই ছবির নায়ক-নায়িকার রসায়ন। সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুরের জুটিকে ইতিমধ্যেই প্রশংসা করছেন অনেকে।

‘পরম সুন্দরী’-র গান এখনই অনেকের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে। মিষ্টি প্রেম, ঝলমলে রোমান্স আর পারিবারিক আবেগ মিলে দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া। সপ্তাহশেষে এখন দেখার বিষয় কত কোটি ঘরে তুলতে পারে এই ছবিটি।- বলিউড মুভি রিভিউজ

Tags: 'পরম সুন্দরী'জাহ্নবী কাপুরবক্স অফিসবক্স অফিস আয়সিদ্ধার্থ মালহোত্রা
Previous Post

বেসরকারি স্বাস্থ্য খাতকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান আমীর খসরুর

Next Post

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Next Post
প্রধান উপদেষ্টা ড. ইউনূস নুরের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় খেলছেন, মাঠে ব্যাটিং ও বোলিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT