একাদশ জাতীয় সংসদের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী ৷ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়েছে।
১২ কার্যদিবসের এবারের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন।
এবারের বাজেটের আকার হবে ৫ লাখ ৬৮ হাজায় কোটি টাকার। বাজেট পেশের পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি অধিবেশনের মুলতবি থাকবে। ১৪ ও ১৫ জুন ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হতে পারে।
১৬ জুন প্রস্তাবিত সাধারণ বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ২৯ জুন সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে এবং অর্থবিল আকারে পাস হবে।
করোনা পরিস্থিতিতে এবার সংসদে গিয়ে বাজেট অধিবেশন কাভার করার ক্ষেত্রে সংসদ ভবন সচিবালয় থেকে নিরুৎসাহিত করা হয়েছে।









