চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের মামলা

এস কে রাসেল by এস কে রাসেল
10:27 অপরাহ্ন 28, আগস্ট 2024
in কিশোরগঞ্জ, ক্রিকেট, জনপদ, স্পোর্টস
A A
বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় একজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ তুলে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিকে প্রধান আসামি করে মোট ১৪০ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) সকালে স্থানীয় বিএনপিকর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে মামলাটি করেন। শহরের কমলপুর এলাকার আরব মিয়ার ছেলে আলম সরকার। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরবে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দা, ছুরি, পাইপগান, শটগান, লাঠি, লোহার রড, হকস্টিক, লোহার পাইপ, ককটেল, পেট্রোলবোমা ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের ডাকবাংলা (উপজেলা বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত) ভাঙচুর করেন। এতে অফিসের পাঁচ লাখ টাকা ক্ষতিসহ আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুটপাট করেন আসামিরা। ওই ঘটনায় কয়েকজন বিএনপি নেতাকর্মী বাধা দিতে গেলে তারা আহত হন।

ঘটনার একমাস ১০ দিন পর আজ ২৮ আগস্ট বুধবার সকালে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনকে ১ নং আসামী করে ১৪০ জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলম সরকার নামের স্থানীয় এক ব্যক্তি অভিযোগটি বুধবার সকালে থানায় দিয়েছেন যা আমি আইনতভাবে গ্রহন করেছি। মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ জনকে। অভিযোগটি পুলিশ তদন্ত করার পর আইনত ব্যবস্থা নেয়া হবে।’

Tags: কিশোরগঞ্জপাপনবিএনপিভৈরবমামলালিড স্পোর্টস
Previous Post

ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে: টিআইবি

Next Post

কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত, অস্ত্র প্রত্যাহার: ডিজি

Next Post
আনসারদের চাকরি স্থগিত ও অস্ত্র প্রত্যাহার বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত, অস্ত্র প্রত্যাহার: ডিজি

রাঙ্গামাটিতে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে সেনা-পুলিশের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT