চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের যে সব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাপ পুণ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 19, মে 2022
in বিনোদন
A A
চার নারী দর্শক ও এক পুরুষ পরিচালক সিনেমা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাপ পুণ্য’ ছবির একটি দৃশ্য

রাত পোহালেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। বহুল প্রতীক্ষিত এই ছবিটি দেশের বেশিরভাগ আধুনিক প্রেক্ষাগৃহে দেখতে পারবেন দর্শক।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, শুক্রবার দেশের কুড়িটির মতো প্রেক্ষাগৃহে ‘পাপ পুণ্য’র মুক্তি চূড়ান্ত হয়েছে। শেষ সময়ে বাড়তে পারে আরও কয়েকটি প্রেক্ষাগৃহ।

দলের পাঁচজন সদস্যের ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর পাঁচটি শাখাতেই শুক্রবার থেকে চলবে ‘পাপ পুণ্য’। এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, জিঞ্জিরার জয় সিনেপ্লেক্স, গাজীপুরের বর্ষা সিনেমা হল, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সুগন্ধা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার শঙ্খ, লিবার্টি, রংপুরের শাপলা, বগুড়ার মধুবন, নওগাঁ’র তাজ, ভৈরবের মধুমতি, শেরপুরের সত্যবতী এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’।

শুক্রবার প্রথম শো থেকেই রাজধানীর সবগুলো প্রেক্ষাগৃহে ঢুঁ দিবেন ‘পাপ পুণ্য’ সিনেমার সকল আর্টিস্ট ও কলাকুশলীরা। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলবেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদরা।

এদিকে শুধু বাংলাদেশে নয়, শুক্রবার থেকে একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, শুক্রবার থেকে কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

Two men standing against a plain background, one older with glasses and gray hair, the other younger. Channel i News - চ্যানেল আই নিউজ প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, আমাদের পরিবেশনায় প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার।

তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে (২৭ মে) কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’। উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ১০০ এর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ছবিটি।

Tags: আফসানা মিমিগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীপাপ-পুণ্যলিড বিনোদনসিনেমাসিয়ামসুমি
Previous Post

পদ্মা সেতু স্রেফ ইট-সিমেন্টের নয়, আবেগ-অনুভূতির প্রতিশব্দ

Next Post

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য: মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

Next Post
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য: মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

আব্দুর রহমানের বক্তব্য, বাংলাদেশ রাজনীতি, বিএনপি-জামায়াত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব: আব্দুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT