চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপ পুণ্য: গল্পই নায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 21, মে 2022
in বিনোদন
A A
দম্পতি ঘোড়ায় চড়ে প্রকৃতির মাঝে প্রেমের গল্প বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা যারা নতুন দিনের ইন্ডাস্ট্রির কথা বলছি, সিনেপ্লেক্সকেন্দ্রিক কনটেন্ট নির্ভর নতুন সময়ের ছবির স্বপ্ন দেখছি যেখানে কনটেন্টের জয়জয়কার হবে সেই ভরসা থেকে গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবি ‘পাপ পুণ্য’ একটা সিঁড়ি। এই সিঁড়ি কনটেন্টের ছবির সম্ভাবনাকে জানান দিচ্ছে যেখানে গল্পই হবে নায়ক। ‘পাপ পুণ্য’-তে তাই ঘটেছে।

গিয়াস উদ্দিন সেলিম ‘মনপুরা’ নির্মাণের দীর্ঘ সময় পর ‘স্বপ্নজাল’ নির্মাণ করেছিলেন। তাঁকে নিয়মিত পাওয়া যাচ্ছিল না নির্মাণে। ‘স্বপ্নজাল’-এর পর তিনি নিয়মিত হয়েছেন নির্মাণে। টেলিভিশন, ওটিটি কিংবা সিনেমাহল সব মাধ্যমের জন্যই এখন কাজ করছেন। এটা দরকার তাঁর মতো চমৎকার একজন নির্মাতার জন্য। কাজটা চালু থাকলে তাঁর কাছ থেকে আরো মানসম্মত কিছু পাওয়া যাবে।

‘পাপ পুণ্য’ ছবির একটি দৃশ্য

‘পাপ পুণ্য’ গল্পনির্ভর ছবি। অনেক অভিনয়শিল্পীর সমাবেশ ঘটেছে ছবিতে কিন্তু সবকিছুকে ছাপিয়ে গল্পই ছবির প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। প্রথমদিকের চেনা গল্পকে শেষের দিকে ধাক্কা দেয়া বা যাকে টুইস্টের মধ্যে ফেলা যায় সেটাই গল্পে প্রধান। নির্মাতা গল্পকে সাবলীল ভঙ্গিতে বলে গেছেন।

চঞ্চল চৌধুরী নামকরা ব্যক্তি এলাকার। তার সামাজিক মর্যাদা আছে। তার বাড়িতে কাজ করে আফসানা মিমি। মিমির ছেলে সিয়ামের সাথে চঞ্চলের মেয়ে শাহনাজ সুমির প্রণয়। তাদের প্রণয়ের মধ্যে একটা বাধা আসে। বাধাটা কী এবং বাধার ফলে যে সমাধানটি হয় তার সাথে নতুন একটা গল্প চলে আসে সামনে। ভালোবাসার গল্পে যে পুণ্য থাকে পাপের একটা থাবা হঠাৎ সেখানে জায়গা করে নেয়, কী সেই পাপ, কার মাধ্যমে ঘটে এবং এর পরিণতি কী এসব মিলিয়েই ছবির গল্প।

Woman sitting outside a thatched-roof house in rural Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ
‘পাপ পুণ্য’ ছবির একটি দৃশ্যে আফসানা মিমি

গল্পটিকে বলার জন্য গিয়াস উদ্দিন সেলিম ছবির প্রথমার্ধ্বে ধৈর্য ধরানোর মতো কাজ করেছেন আর বিরতির পর গল্পের ধাক্কাটা জায়গামতো দিয়েছেন। টুইস্টের জায়গাটা ছিল একাধিক এবং ছবির মোড় ঘোরানোর জন্য ভালো প্রচেষ্টা।

অনেক অভিনয়শিল্পীর সমাগমে মাল্টিকাস্টিং ছবি হয়েছে ‘পাপ পুণ্য’। চঞ্চল চৌধুরীর লুক প্রথমত বেশি আকর্ষণীয় এবং চরিত্রের গুরুত্বে শীর্ষে অবস্থান করেছে। তার অভিনয়ের গভীরতা বরাবরের মতোই ছিল। চরিত্রটি নিজের নিজের প্রতিদ্বন্দ্বীর কাজ করেছে এবং চঞ্চল তার সহজাত অভিনয় করেছে। দ্বিতীয় প্রধান আকর্ষণ অবশ্যই সিয়াম আহমেদ। সিয়ামের গল্প নির্বাচনের প্রতি যে সচেতনতা পূর্বের ছবিগুলোতে ছিল এটিও তারই ধারাবাহিকতা ছিল।

প্রেমিক সিয়াম তার অভিনয় এবং চরিত্রের আকর্ষণে মনোযোগী অভিনেতার পরিচয়ই দিয়েছে। শাহনাজ সুমি-র প্রথম ছবি হিসেবে ন্যাচারাল অভিনয় ছিল। তার সম্ভাবনাও জানিয়ে দিয়েছে সে চলচ্চিত্রে। আফসানা মিমির মতো বড়মাপের অভিনেত্রীকে চলচ্চিত্রে কেন যে কাজে লাগানো হয় না এই ছবিতে তার অভিনয় দেখলে সে আফসোসই হবে সবার আগে। তার অভিনয় হৃদয় স্পর্শ করে। ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, চুমকী সবাই যার যার চরিত্রে সাবলীল।

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে শিল্পীরা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘পাপ পুণ্য’ ছবির একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী

ছবির লোকেশনে চাঁদপুর অঞ্চলের সৌন্দর্যটা সেভাবে ফুটে ওঠেনি কালার গ্রেডিং-এর যথার্থ ব্যবহার না হবার কারণে। মফস্বলের সৌন্দর্য তো আছেই কিন্তু পরিপূর্ণ লাগেনি কোথায় যেন কমতি ছিল। গানগুলো ভিন্নস্বাদের সব। বিজিএম ভালো। ওয়াইড স্ক্রিনের বিষয়টা গিয়াস উদ্দিন সেলিমের অন্য ছবির মতো এটাতেও ছিল।

‘পাপ পুণ্য’ কনটেন্টের ছবি। এ ধরনের ছবির নতুন মার্কেট তৈরিতে আমরা যেভাবে অপেক্ষা করছি সে যাত্রার একটা পরিচ্ছন্ন পদক্ষেপ হোক ছবিটি। দেশের বাইরেও পাপ পুণ্য অনেকগুলো থিয়েটারে মুক্তি পেয়েছে এবং আশা করি ছবিটি ভালো ফলাফল করবে। জয় হোক কনটেন্টের ছবির।

 

 

লেখক: রহমান মতি, চলচ্চিত্র আলোচক

Tags: আফসানা মিমিইমপ্রেস টেলিফিল্মগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীপাপ-পুণ্যফজলুর রহমান বাবুরিভিউলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুমি
Previous Post

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির ঈদ পুনর্মিলনী

Next Post

‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু অপব্যবহার যে হয়নি তা নয়’

Next Post
প্রধান বক্তা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু অপব্যবহার যে হয়নি তা নয়’

বার্সেলোনা ও আর্সেনাল ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটির মিডফিল্ডারকে নিয়ে আর্সেনাল-বার্সার টানাটানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT