চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ শ্রদ্ধা জানাতে পঙ্কজ উদাসের মরদেহ মুম্বাইয়ের বাসভবনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
মুম্বাইয়ে পঙ্কজ উদাসের মরদেহের পাশে শোকপ্রকাশ করছেন অনুরাগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার প্রয়াত হয়েছেন ভারতের কিংবদন্তি গজল ও চলচ্চিত্র সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত ও ভক্তকুল। আজ তার মরদেহ আনা হয়েছে মুম্বাইয়ের বাসভবনে। সেখানেই তার আত্মীয়, বন্ধু, সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা শেষ শ্রদ্ধা জানাবেন।

এখান থেকেই পঙ্কজ উদাসের মরদেহ নিয়ে শেষকৃত্যের জন্য রওনা দেয়া হবে। মুম্বাইয়ের ওরলির হিন্দু ক্রিমেটোরিয়ামে শেষকৃত্য সম্পন্ন হবে। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা তার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন পঙ্কজ উদাসের কন্যা নায়াব উদাস।

বর্ষীয়ান শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ১৭ মে ১৯৫১ সালে গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন পঙ্কজ উদাস। ১৯৮০ সালে শুরু করেছিলেন তার সঙ্গীত কেরিয়ার।

৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Previous Post

সিডনিতে চিকিৎসকদের জন্য গাইলো সোলস

Next Post

আবারও বাড়ছে বিদ্যুতের দাম

Next Post
বিকেল বেলায় বিদ্যুতের তারের খুঁটির ছবি, আকাশে সূর্যাস্তের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাড়ছে বিদ্যুতের দাম

বাংলাদেশের লেখকরা সাহিত্য সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিগন্ত বাংলা সাহিত্য সভায় মিলিত হলেন বাংলাদেশের লেখকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT