চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন হলিউড ও দক্ষিণী সিনেমা করতে চান না পঙ্কজ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 23, নভেম্বর 2022
in বিনোদন
A A
পঙ্কজের ছবি, তিনি একটি কালো পোশাক পরেছেন, পেছনে অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বড় পর্দা হোক কিংবা ওয়েব সিরিজ, এক ঘণ্টা হোক বা পাঁচ মিনিট! তিনি থাকা মানেই অসাধারণ অভিনয়। যা নিয়ে দ্বিমত পোষণ করবেন না কেউই। শুধুমাত্র অভিনয়ের জন্যই দর্শকদের থেকে এতোটা ভালোবাসা পেয়েছেন তিনি। বলছি, জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কথা।

তবে বলিউডে অভিনয়ের রাজ করলেও হলিউড কিংবা ভারতীয় দক্ষিণী সিনেমাতে অভিনয়ের ইচ্ছে নেই ‘মির্জাপুর’ এর কলিন ভাইয়ের। সম্প্রতি গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি জানান, ‘ভাষা আমার জন্য বাধা নয়, তবে হিন্দি সিনেমা আমি পছন্দ করি। কারণ হিন্দিতে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এই ভাষাটাকে বুঝি, এই ভাষার ভাবনা, আবেগটাকে অনুভব করি। হলিউডের কথা সরিয়ে রাখলে, আমি তেলুগু এবং মালায়ালাম পরিচালকের কাছ থেকে অফার পাই। কিন্তু আমার মনে হয় ওই ভাষাগুলো আমি বলতে পারব না, তাই ছবিগুলির ক্ষেত্রে সুবিচার করতে পারব না।’

ক্রিস হেমসওয়ার্থের সাথে হলিউড ছবি ‘এক্সট্রাকশন’-এ অভিনয় করেছিলেন বলিউডের পঙ্কজ। অভিনেতার কথায়, ‘হলিউড ছবিতে কাজ করার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এই ছবিটি আমার জন্য সত্যি বিশেষ।  কেউ যদি আমার জন্য হিন্দিভাষী চরিত্র লিখতে পারে, তবে আমি যে কোন ভাষার ছবিতে কাজ করতে প্রস্তুত।’

বর্তমানে পঙ্কজের হাতে আছে অক্ষয় কুমারের সঙ্গে একটি প্রজেক্ট ‘ওহ মাই গড ২’ এছাড়াও হিট ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এর তৃতীয় সিজনেও দেখা যাবে পঙ্কজকে। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

সূত্র: কইমই ডটকম

Tags: পঙ্কজ ত্রিপাঠিবলিউডসিনেমাহলিউড
Previous Post

কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান!

Next Post

করোনা আক্রান্ত ৩৩ জন

Next Post
Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত ৩৩ জন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণের বিপরীতে চেক ডিজঅনার মামলা করতে পারবে না ব্যাংক: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT