চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়া আহসানের বলিউড মিশন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 07, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
জয়া আহসানসহ চারজন নারী ও পুরুষের ছবি, সবাই হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বাংলা সিনেমায় শক্ত অবস্থান গড়েছেন আগেই! এবার আনুষ্ঠানিকভাবে বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এমন খবরেই সয়লাব ভারতীয় মিডিয়া।

জয়ার বলিউড মিশন নিয়ে ক’দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। অভিনেত্রীর কাছ থেকে এ বিষয়ে জানতে চেয়েও পাওয়া যায়নি উত্তর। এবার ভারতীয় সংবাদ মাধ্যমের বদৌলতে জয়াকে একই ফ্রেমে দেখা গেলো তারকা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে!

বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জয়া-পঙ্কজ অভিনীত সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস। এই দুই তারকা ছাড়াও ছবিতে অভিনয় করছেন ‘দিল বেচারা’ খ্যাত সানজানা সাঙ্ঘি এবং তুমুল জনপ্রিয় মালায়ালাম সিনেমা ‘চার্লি’ খ্যাত ছবিটি পার্বতী থিরুবথু। ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়।

প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। স্বভাবতই উচ্ছ্বসিত বাংলাদেশি এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন,‘এটাই হতে যাচ্ছে আমার প্রথম হিন্দি ছবি। এই ছবিতে আমি যে চরিত্রটি করতে যাচ্ছি, সেটিও গল্পের অবিচ্ছেদ্য অংশ। উইজ ফিল্মস যখন আমার কাছে এই ছবির প্রস্তাব নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। কারণ এই ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায়। তারউপর আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতা।’

এরআগে গেল বছর নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বলিউডে জয়া আহসানের অভিষেক নিয়ে খবর রটেছিলো। নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় সেটি হওয়ার কথা ছিলো রাজনৈতিক ওয়েব সিরিজ। চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে জয়ার অভিনয় করার কথা শোনা গিয়েছিলো।

তবে তার আগেই ‘করক সিং’ দিয়ে বলিউড মিশন শুরু করলেন জয়া। যদিও প্রযোজনা সংস্থা উইজ ফিল্মস ছবিটির নাম এখনও চূড়ান্ত করেনি। তবে ছবিটি সম্পর্কে তারা জানিয়েছে, ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

Tags: জয়াজয়া আহসানপঙ্কজ ত্রিপাঠিবলিউডলিড বিনোদনসানজানা সাঙ্ঘিসিনেমাহিন্দি ছবি
Previous Post

অনলাইনে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু ৮ ডিসেম্বর

Next Post

বিকল্প ও গ্রহণযোগ্য স্থানের প্রস্তাব দিতে হবে সরকারকে: বিএনপি

Next Post
বিএনপি নেতারা সরকারের বিকল্প ও গ্রহণযোগ্য স্থানের প্রস্তাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকল্প ও গ্রহণযোগ্য স্থানের প্রস্তাব দিতে হবে সরকারকে: বিএনপি

ফুটবল মাঠে কোচের নির্দেশনা দিচ্ছেন একজন কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজয়ের দায়টা আমার: এনরিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT