বিপন্নপ্রায় মদনা টিয়ার আবাসস্থল, শেরপুরের গারো পাহাড় অঞ্চলের পানিহাতা শালবন আবারও ধংসের পায়তারা চলছে। সম্প্রতি ‘সেন্ট এন্ডুজ মিশন’ কর্তৃপক্ষ ও বনবিভাগের কিছু অসাধু কর্মচারির যোগসাজশে শালবন কেটে ফেলার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে, দ্রুত শালবন রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় এবং পরিবেশবিদরা।







