চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান: আশা আতঙ্ক ক্ষোভ ও যুদ্ধের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 23, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের নাগরিকরা রাস্তায় প্রতিবাদ ও স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের মূল তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার পর দেশজুড়ে আতঙ্ক, ক্ষোভ ও হতাশায় ভুগছেন সাধারণ মানুষ। অনেকে আবার আশা করছেন, এই সংঘাত হয়তো শেষের দিকে পৌঁছেছে এবং দেশ নতুন পথে অগ্রসর হবে।

আজ ২৩ জুন সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিবিসি পারসিয়ানকে দেওয়া বার্তায় শাহলা (ছদ্মনাম) নামের এক নারী বলেন, আমার দিন-রাত একই রকম হয়ে গেছে। নিজেকে পঙ্গু মনে হয়। সারাদিন-সারারাত শুধু ছাদের দিকে চেয়ে থাকি। বুঝতে পারছি না, সামনে কী হতে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন চমকে পড়ছি।

আরেক নারী মেহরি (ছদ্মনাম) বলেন, আমার জীবনে কখনও এমন বেদনা আর ক্ষোভ অনুভব করিনি। তবে এক অর্থে এটা আমাকে এক ধরনের স্বচ্ছতা দিয়েছে — মনে হচ্ছে আমি নিজের চেয়ে বড় কিছুর সঙ্গে যুক্ত। এই যুদ্ধ মূলত তিনজন মানুষের সংঘাত — তিন দেশের তিন নেতা, যাদের নিজস্ব মতাদর্শ আছে। (তিনি নাম উল্লেখ না করলেও ইঙ্গিত ছিল ট্রাম্প, নেতানিয়াহু ও খামেনির দিকে।)

উত্তর-পশ্চিম ইরানের মাকুর বাসিন্দা হোমায়ুন বলেন, কষ্ট হচ্ছে, তবু আমরা দেশকে ছেড়ে যাব না। প্রয়োজনে প্রাণ দেব, কিন্তু আমেরিকা আর তার দোসরদের আমাদের দেশে অন্যায় করতে দেব না।

অন্য এক ব্যক্তি বলেন, আমার বাচ্চা কয়েক দিনের মধ্যেই জন্মাবে। আশা করি তার জন্মের সঙ্গে সঙ্গে নতুন এক ইরানের জন্ম হবে, যা আন্তর্জাতিক পরিসর ও দেশের ভেতরে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। নিরাপত্তা বাহিনী যেন আসল হুমকির দিকে নজর দেয়, হিজাবের নামে জনগণকে দমন না করে।

এদিকে, সীমান্ত পার হয়ে আর্মেনিয়ার দিকে পালিয়ে যাওয়া তেহরানের এক নারী বিবিসিকে জানান, তিনি বিদেশি শক্তির চাপিয়ে দেওয়া শাসন পরিবর্তনের পক্ষে নন। আমরা নিজেরাই ভেতর থেকে পরিবর্তনের চেষ্টা করছিলাম। বাইরে থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তন ভালো হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ইস্পাহান, নাতানজ ও ফোরদো পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে। তিনি ইরানকে ‘শান্তি বা বিপর্যয়’ এর মধ্যে একটি বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Tags: ইরানইসরাইল-ইরান সংঘাতযুক্তরাষ্ট্র
Previous Post

ভৈরবে ছেলের হাতে বাবার মৃত্যু

Next Post

আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে: জামায়াত

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে: জামায়াত

অলিম্পিক স্টেডিয়ামে ফুটবল ম্যাচের সময় দুর্ঘটনা ঘটেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলজেরিয়ায় ফুটবল মাঠে দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT