চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু নির্বাচনের জন্য প্যানেলগুলোর ঐকমত্য প্রস্তাবনা

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
6:47 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in রাজশাহী, শিক্ষা
A A
Bangladesh Election Commission office with posters and banners outside. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন। ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী জোট এর পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে সমন্বিত ২টি প্যানেলের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের জন্য সমন্বিত কয়েকটি প্যানেলের ঐকমত্য প্রস্তাবনা হাজির করা হয়। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়ন সম্ভব বলে দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন থেকে ১২ টি দাবি উত্থাপন করেন ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ।

দাবি গুলো হলো-
১. স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে। ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে।
২. ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে। যাতে কালি মুছে না যায়।
৩. এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
৪. ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে।
৫. প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে।
৬. সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে।
৭. নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধানো, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৮. পর্যাপ্ত সংখ্যক বুথ ব্যবস্থা করতে হবে।
৯. ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার সহ প্রকাশনা চলমান রাখতে হবে।
১০. সাইবার বুলিং সেল কার্যকর করতে হবে। এর প্রয়োগ পদ্ধতি কিভাবে হবে তার একটা রূপরেখা দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সকল গ্রুপ ও পেজকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই গ্রুপ ও পেজ থেকে সাইবার বুলিং, স্লাটশেমিংসহ নারী শিক্ষার্থীদের হেনস্তা, প্রার্থীদের নিয়ে মিথ্যাচার করা হয়। যা দণ্ডনীয় অপরাধ।
১১. বিশেষত বিশ্ববিদ্যালয় সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ ২৪ স্পষ্টত এধরণের গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
১২. ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেয়া যাবে না।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ও সর্বজনীন শিক্ষার্থী জোটের শিক্ষার্থীবৃন্দ।

অন্যদিকে, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু মনোনয়ন পত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করে।

Tags: রাকসু নির্বাচন-২০২৫
Previous Post

এবার ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আহ্বান পেহেলগামে নিহতের বাবার

Next Post

‘সকল ধর্মের মানুষ ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে’

Next Post
জনপ্রিয় নেতা জনাব মো. মিয়া গোলাম পরওয়ার বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সকল ধর্মের মানুষ ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে’

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ বল হাতে রেখে বড় জয় শ্রীলঙ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT