চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মৌসুমের শাস্তি আগামী আইপিএলে পাবেন হার্দিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 18, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
হার্দিক পান্ডিয়া ক্রিকেট খেলছেন, পরেছেন নীল জার্সি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি মৌসুমটা হার্দিক পান্ডিয়ার একদমই ভালো কাটেনি। একের পর এক হারে টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নেয় তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। আসরে নিজেদের শেষ ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও পায়নি জয়। টুর্নামেন্ট পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছে। এমন দুঃসময়ে শাস্তির কবলে পড়লেন মুম্বাইয়ের অধিনায়ক।

লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হলেন হার্দিক। যেহেতু এবারের মৌসুমে মুম্বাই শেষ ম্যাচ খেলে ফেলেছে, তাই আগামী মৌসুমের প্রথম ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তবে আগামী মৌসুমে যদি তাকে মুম্বাই না ধরে রাখে, এক্ষেত্রে যে দলের সঙ্গে যুক্ত হবেন তাদের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার।

লক্ষ্ণৌর বিপক্ষে গত শুক্রবারের ম্যাচসহ এবারের আসরে মোট তিনবার নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ মানতে পারেনি মুম্বাই। এজন্য হার্দিককে এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়। ইমপ্যাক্ট ক্রিকেটারসহ দলের বাকি সবারও জরিমানার কবলে পড়েছেন। তাদের সবাইকে ১২ লাখ রুপি অথবা ম্যাচ ফির ৫০ শতাংশের মধ্যে যে অর্থের পরিমাণ কম, সেটি জরিমানা দিতে হবে।

হার্দিকের জন্য মৌসুমটা চরম হতাশার ছিল। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তার দল মুম্বাই মৌসুম শেষ করেছে। এবার ১৮ গড় ও ১৪৩.০৪ স্ট্রাইক রেটে ২১৬ রানের বেশি করতে পারেননি। বল হাতে ছিলেন খরুচে, ১০.৭৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।

Tags: আইপিএল ২০২৪মুম্বাই ইন্ডিয়ান্সলিড স্পোর্টসহার্দিকহার্দিক পান্ডিয়া
Previous Post

কানে ‘মুজিব’ ও শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌

Next Post

ডিজিটাল মাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করুন: রাষ্ট্রপতি

Next Post
Bangladeshi politician speaking at a press conference or event. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল মাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করুন: রাষ্ট্রপতি

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলা বিএনপি'র সম্মেলন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT