চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সেরা সিরিজ ‘পঞ্চায়েত’, কবে আসছে নতুন সিজন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 02, মে 2024
in বিনোদন
A A
বাংলাদেশি নাটকের দৃশ্য, চরিত্ররা আশ্চর্য ও উদ্বিগ্ন, পাখি উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব জল্পনার অবসান। অবশেষে বিখ্যাত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সিজন থ্রি মুক্তির তারিখ ঘোষণা করল অ্যামাজন প্রাইম।

জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত এই ওয়েব সিরিজ-এর তৃতীয় সিজন কবে আসছে, এ নিয়ে কদিন ধরেই দর্শকের উন্মাদনা তুঙ্গে! এবার আনুষ্ঠানিকভাবে সিরিজটির নতুন সিজন মুক্তির তারিখ জানা গেল।

চলতি মাসের ২৮ মে থেকে প্রাইমে দেখানো ‘পঞ্চায়েত সিজন ৩’। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।

২ মে ‘পঞ্চায়েত থ্রি’-এর নির্মাতারা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন সিজন থ্রি মুক্তির তারিখ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনারা লাউ সরিয়েছেন, আমরা আপনাদের পুরস্কার আনলক করে দিলাম।’

৯ ডিসেম্বর, ২০২৩-এ ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এরআগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।

গতানুগতিক মুভি বা সিরিজ থেকে বেরিয়ে একটি অন্যরকম গল্পের কথা বলা হয়েছে এ সিরিজে। অভিনয়, গল্প, সংলাপ প্রত্যেক বিভাগেই দুর্দান্ত নৈপুণ্যের দ্বারা তৈরি করা হয়েছে এই সিরিজ।

সূত্র: ডেকান হেরাল্ড

Tags: অ্যামাজন প্রাইমওয়েব সিরিজপঞ্চায়েতসিনেমাসিরিজ
Previous Post

খরচ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় ঝুঁকছেন পশুখাদ্যের পোকা চাষীরা

Next Post

বিশ্বকাপ প্রস্তুতি নয়, ‘সুন্দর প্রস্তুতি’র আশায় শান্ত

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফির সাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ প্রস্তুতি নয়, ‘সুন্দর প্রস্তুতি’র আশায় শান্ত

অ্যালার্ম বন্ধ করতে ব্যর্থ হয়ে ঘুমের মধ্যে অসুস্থ নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোনের অ্যালার্মে সমস্যার সমাধানে কাজ করছে অ্যাপল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT