চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সুনির্মিত সিরিজ ‘পঞ্চায়েত’, এবার এলো ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 15, মে 2024
in বিনোদন
A A
ভারতের সিরিজ ‘পঞ্চায়েত’ এর ট্রেলার, মূল চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুতেই ঘোষণা এসেছিল ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সিজন থ্রি মুক্তির তারিখ। এবার প্রকাশ্যে এলো এর ট্রেলার। যেখানে আছে রাজনীতি, রোম্যান্স ও প্রাণ খোলা হাসির উপাদান।

ট্রেলারে বরাবরের মতই দেখা যায়  ফুলেরা গ্রামের সারল্যে ভরা কিছু মানুষের মুখ। যেখানে নতুন সচিব ও পুরনো সচিব অভিষেকের বদলির টুইস্টও প্রকাশ পেয়েছে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল ফুলেরা গ্রামের সচিব অভিষেক কুমারকে বদলি করে তার জায়গায় নতুন সচিব আসবেন। এটির জন্য আবেদনও তৈরি করেছিল। যদি কেউ আগ্রহী হয়, তবে যেন যোগাযোগ করে। কিন্তু ট্রেলার দেখে মনে হচ্ছে ফুলেরা গ্রামের প্রধান এখন সচিবের বদলি আটকে দিয়েছে। ২ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে একঝাঁক নয়া মুহূর্ত সকলকে মুগ্ধ করতে বাধ্য।

‘পঞ্চায়েত থ্রি’-এর ট্রেলারে নতুন এবং পুরানো সচিবের মধ্যে ঝগড়া হতেও দেখা যাচ্ছে। অন্যদিকে, ‘বানরাকাস’ও তার একটি পদক্ষেপ নিয়ে ফুলেরা গ্রামে আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। ফুলেরা গ্রামে নতুন সচিব আসতেই পাল্টে যায় পুরো পরিবেশ।

এদিকে পুরনো সচিব অর্থাৎ অভিষেক কুমারও পদত্যাগ করেছেন এবং তার বদলির প্রস্তুতি চলছে। কিন্তু গ্রামের প্রধান মঞ্জুদেবী অর্থাৎ নীনা গুপ্তা সচিবের বদলি আটকে দেন। এসবের মধ্যে সচিব তখন পড়াশোনায় ব্যস্ত। যাতে ভবিষ্যতে তিনি বড় কিছু করতে পারেন। অন্যদিকে প্রধানের মেয়ে রিঙ্কির সঙ্গে তার প্রেমও ধীরে ধীরে এগিয়ে চলেছে। এসব ঘিরেই চলতে থাকে ‘পঞ্চায়েত’র কাহিনী।

‘পঞ্চায়েত থ্রি’-এর ট্রেলার দেখে ভক্তদের কাছ থেকে নানা মন্তব্য আসছে। ট্রেলারে কিছু সংলাপও ভীষণভাবে প্রশংসিত হচ্ছে। একটা দৃশ্যে দেখা যাচ্ছে, বিনোদ দেখছে, প্রধানজি রাগ দেখাচ্ছে। তার চেহারার অভিব্যক্তিতে ভক্তেরা হাসিতে ফেটে পড়তে বাধ্য।

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে। তাইতো তৃতীয় সিজন নিয়ে এত উত্তেজনা। চলতি মাসের ২৮ মে থেকে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন থ্রি’। যেখানে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সানভিকা, চন্দন রায় এবং ফয়জল মালিক।

Tags: অ্যামাজন প্রাইমট্রেলারপঞ্চায়েত
Previous Post

ভালো কিছুর আশা নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ

Next Post

বিশ্বকাপ শুরুই হয়নি, ভারতের সেমি-ভেন্যু ঠিক

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শুরুই হয়নি, ভারতের সেমি-ভেন্যু ঠিক

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল জানাতে শিক্ষার্থীদের ক্লাসে শিক্ষিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT