চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পঞ্চায়েত’ এর সিজন-থ্রি আসছে, দর্শক জানতে চাইছে মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
তিনজন পুরুষের ছবি, একজন বাইক চালাচ্ছেন, অন্যরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এরআগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে। আনন্দের খবর হলো, দীপক কুমার মিশ্রর পরিচালনায় আসছে এর তৃতীয় সিজনও!

শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে ‘পঞ্চায়েত’ এর সিজন-৩ এর বিহাইন্ড দ্য সিনস শেয়ার করেছে অ্যামাজন প্রাইম কর্তৃপক্ষ। বলা যায়, প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম লুক। যেখানে দেখা গেছে সিরিজের মুখ্য চরিত্র জিতেন্দ্র কুমারকে!

দুটি ছবি শেয়ার করে প্রাইম কর্তৃপক্ষ ইনস্টাগ্রাম পেজের ক্যাপশনে লিখে,‘আমরা জানি যে এই অপেক্ষা অসহনীয়, সেই কারণে আমরা সেটের থেকে আপনাদের জন্য কিছু জিনিস আনলাম। প্রাইমে পঞ্চায়েত, সিজন ৩।’

এই পোস্টের প্রথম ছবিতে জিতেন্দ্র কুমারকে বাইসাইকেলে চড়া অবস্থায় দেখা গেছে, অপর ছবিতে দেখা গেল অশোক পাঠক, দুর্গেশ কুমার, ফৈজল মালিককে যথাক্রমে প্রহ্লাদ, ভূষণ ও বিনোদের চরিত্রে। দ্বিতীয় ছবির ওপরে লেখা বার্তা, ‘ঠোক্কর খেলে যন্ত্রণা হয়, তখনই মানুষ শিখতে পারে।’

ছবি শেয়ার করার পর থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে অগনিত দর্শকের মন্তব্য চোখে পড়ছে। বেশীর ভাগ দর্শকই জানতে চাইছেন, পঞ্চায়েতের সিজন-থ্রি কবে মুক্তি!

গতানুগতিক মুভি বা সিরিজ থেকে বেরিয়ে একটি অন্যরকম গল্পের কথা বলা হয়েছে এ সিরিজে। অভিনয়, গল্প, সংলাপ প্রত্যেক বিভাগেই দুর্দান্ত নৈপুণ্যের দ্বারা তৈরি করা হয়েছে এই সিরিজ।


গল্পের কেন্দ্রীয় চরিত্র অভিষেক ত্রিপাঠী চরিত্রে অভিনয় করা জিতেন্দ্র কুমার শহুরে ছেলে। সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। বেশ কিছু চাকরির জন্য আবেদনও করেছিলেন, কিন্তু সিজিপিএ কম থাকায় পেছনে পড়েছেন কর্পোরেট চাকরির দৌড় থেকে। তাই একরকম বাধ্য হয়েই হাতে থাকা একমাত্র চাকরির জন্য রাজি হতে হয় তাকে। কিন্তু সেখান থেকে একসময় গ্রাম পঞ্চায়েত সচিব হয়ে যান জিতেন্দ্র কুমার, আর সেই থেকেই চলতে থাকে একের পর এক কাহিনী।

সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রঘুবীর যাদব ও নীনা গুপ্তা। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ‘৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার পায় এই সিরিজ। কিছুদিন আগেই নীনা গুপ্তা ওরফে সিরিজের মঞ্জু দেবী, একটি ভিডিও শেয়ার করেন। সেখানেও ‘পঞ্চায়েত’ এর নতুন সিজনের শুটিং সম্পন্ন হওয়ার কথা বলেন।

Tags: অ্যামাজন প্রাইমওটিটিওয়েব সিরিজপঞ্চায়েতসিজন ৩সিনেমাসিরিজ
Previous Post

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

Next Post

জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু যুবাদের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু যুবাদের

বৃদ্ধ ব্যক্তি একটি পাগড়ি পরা অবস্থায়, পেছনে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT