পঞ্চগড়ে সমন্বিত চাষ পদ্ধতি অনুসরণ করে দু’শ’র বেশি কৃষক বস্তায় আদা চাষ করেছেন। বাড়ির ছাদ, আঙিনায়, পতিত জমি, সুপারি বাগান এবং কলা বাগানে সাথি ফসল হিসেবে বস্তায় আদা চাষ হয়েছে। এতে নামমাত্র খরচে ১৬ হাজার বস্তায় আদা চাষ করে অর্ধকোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।







