চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর একদিনেই আরও ১১০ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 13, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ফিলিস্তিনি নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৩৪ জন খাবারের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন।

রোববার (১৩ জুলাই) আল জাজিরা জানায়, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)- এ খাবারের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলেন ৩৪ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-শাকুশ এলাকায় জিএইচএফ সাইটগুলোর সামনে ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

হামলায় বেঁচে যাওয়া সামির শাত জিএইচএফ সাইটের এই হত্যাকাণ্ডকে “রক্তের পুকুর” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ভুক্তভোগীরা খাবার সংগ্রহ করতে এসে ব্যাগে কাফন হয়ে ফিরেছেন। তিনি আরও বলেন, এটি মৃত্যুর ফাঁদ ছাড়া আর কিছুই না।

আক্রমণে বেঁচে যাওয়া এক ফিলিস্তিনি পিতা মোহাম্মদ বারবাখ এএফপি সংবাদ সংস্থাকে বলেন, ভুক্তভোগীরা ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত হয়েছে। তারা সাহায্য দেওয়ার নামে প্রতারণা করছে। খাবারের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে তারপর গুলি চালাতে শুরু করে। যেন হাঁস শিকার করছে।

মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আযুম বলেছেন, জিএইচএফ সাইটে ইসরায়েলি সৈন্যরা কোনো সতর্কতা ছাড়াই গুলি চালিয়েছে।

গাজার চিকিৎসকরা জানিয়েছেন, মে মাসের শেষের দিকে গাজা হিউম্যানিটেরিয়ানের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে জিএইচএফ সাইটগুলোতে ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫,০০০ জন আহত হয়েছে।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস শনিবার জানিয়েছে, অপুষ্টির কারণে এখন পর্যন্ত ৬৭ জন শিশু মারা গেছে। এতে আরও বলা হয়, আগামী সপ্তাহগুলোতে পাঁচ বছরের কম বয়সী ৬,৫০,০০০ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

 

Tags: অবরুদ্ধ গাজাগাজা যুদ্ধবিরতি
Previous Post

শততম টেস্টে শুরুতেই স্টার্কের উইকেট, অপেক্ষা মাইলফলকের

Next Post

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি’র বৈঠক

Next Post
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি’র বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি’র বৈঠক

ফন গালের ছবি, ডেনমার্কের ফুটবল কোচ, স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারকে হার মানালেন ফন গাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT