চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটার জন্য লড়াই করছে পাকিস্তানিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 29, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানিরা আটার জন্য লড়াই করছে, জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সর্বকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আকাশ ছোঁয়া মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। মুদ্রাস্ফীতি কমাতে রমজান প্যাকেজের অধীনে দরিদ্রদের জন্য বিনামূল্যের আটা বিতরণ কার্যক্রম চালু করা হয়, যেখানে আটা সংগ্রহ করার জন্য আটা বোঝায় ট্রাকে হামলা করে সাধারণ মানুষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাকিস্থানের পেশোয়ারে শত শত দরিদ্র মানুষ গমের আটা বহনকারী একটি ট্রাকের পিছনে ছুটছে এবং একে অপরকে ধাক্কা দিচ্ছে। পরে জানা গেছে, স্থানীয়রা ট্রাকটি বিতরণ কেন্দ্রে পৌঁছানোর আগেই লুট করে নেয়।

এনডিটিভি জানিয়েছে, প্রত্যাশী জনতা ময়দা পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থাকার পরও ১০ কেজি আটার ব্যাগ হাতে পেতে ব্যর্থ হয়েছিল। দেশটির সুবিধাবঞ্চিত শ্রেণীর জন্য, প্যাকেজটি একটি উল্লেখযোগ্য ত্রাণ হিসাবে বিবেচিত হচ্ছে।

পিটিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যের আটা সংগ্রহ করতে গিয়ে গত কয়েক দিনে অন্তত চারজন বয়স্ক লোক মারা গেছে। যাদের মধ্যে দুজন পদদলিত হয়ে এবং বাকি দুজন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে মারা গেছে। এছাড়াও লোকজনকে লাইনে দাঁড়াতে বাধ্য করার জন্য পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয় নাগরিকদের মধ্যে বিনামূল্যে আটা বিতরণের জন্য সরকার কর্তৃক স্থাপিত বিতরণ পয়েন্টে মানুষের প্রচুর ভিড় এবং পর্যাপ্ত সুবিধার অভাবের কারণেই এমন ঘটনা ঘটেছে।

পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক অশান্তিতে রয়েছে, তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারে নেমে যাওয়ার কারণে বাহ্যিক অর্থায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটি।

Tags: পাকিস্তানমূল্যস্ফীতি
Previous Post

সেবা ডিজিটালাইজ করায় ভূমি ব্যবস্থাপনা সহজ হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮০

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮০. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৮০

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT