চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, নরেন্দ্র মোদির কাছে ন্যায়বিচারের দাবি পাকিস্তানি নারীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশি নারী সাংবাদিক বা বক্তা, গা dark blue শাড়ি ও হিজাব পরা, ব্রাউন ব্রেকেড, গ্লাস পরা, পটভূমি:. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতে বসবাসরত স্বামী বিক্রম নাগদেবের বিরুদ্ধে তাকে পরিত্যাগ ও দ্বিতীয় বিয়ের প্রস্তুতির অভিযোগ তুলেছেন পাকিস্তানের করাচির নারী নিকিতা নাগদেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি ভিডিও বার্তায় ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিকিতার অভিযোগ, ২০২০ সালের ২৬ জানুয়ারি করাচিতে হিন্দু রীতি অনুযায়ী বিয়ের এক মাস পর বিক্রম তাকে ভারত নিয়ে আসেন। কিন্তু একই বছরের ৯ জুলাই ‘ভিসা জটিলতার’ অজুহাতে তাকে অটারি সীমান্তে রেখে জোর করে পাকিস্তানে পাঠিয়ে দেন। এরপর আর কখনও তাকে ভারতে ফেরানোর চেষ্টা করেননি ভিক্রম।

ভিডিও বার্তায় নিকিতা বলেন, আজ ন্যায় না পেলে নারীরা ন্যায়বিচারের ওপর থেকে বিশ্বাস হারাবে। তিনি আরও দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির আচরণ বদলে যায় এবং তিনি স্বামীর এক আত্মীয়ের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন।

করাচিতে ফেরার পর তিনি জানতে পারেন, দিল্লির এক নারীর সঙ্গে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বিক্রম। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ২০২৫ সালের ২৭ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলাটি মধ্যপ্রদেশ হাইকোর্ট অনুমোদিত সিন্ধি পান্ছ মিডিয়েশন অ্যান্ড লিগ্যাল কাউন্সিলের কাছে যায়। নোটিশ ও শুনানির পর সংস্থাটি জানায়, দু’জনের কেউই ভারতীয় নাগরিক নন—ফলে বিষয়টি পাকিস্তানের এখতিয়ারে পড়ে। বিক্রমকে পাকিস্তানে বহিষ্কারের সুপারিশও করা হয়।

ইন্দোর সোশ্যাল পঞ্চায়েতও গত মে মাসে বিক্রমকে দেশে ফেরত পাঠানোর সুপারিশ করেছিল। জেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags: ন্যায়বিচারভারত
Previous Post

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ১১

Next Post

প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস কানাডার ফেডারেল এমপির

Next Post
প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস কানাডার ফেডারেল এমপির. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস কানাডার ফেডারেল এমপির

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ বল করে থাকছেন, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের রঙিন অভিষেকে হারল দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT