চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 24, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনে চার দিনের সফরে পৌঁছেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি উপস্থিত ছিলেন।

সফরের শুরুতেই চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাও–এর সঙ্গে বৈঠকে বসেন শেহবাজ শরিফ। বৈঠক চলাকালে তার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলোর একটি হলো ঝেইজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উন্নয়নকেন্দ্রিক ও বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এদিকে সফর চলাকালে চীনের শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আলিবাবা গ্রুপের সদর দপ্তরও পরিদর্শনের কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর।

Tags: চার দিনচার দিনের সফরচীনপাকিস্তানপাকিস্তানের প্রধানমন্ত্রী
Previous Post

তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে যাচ্ছে পেট্রোবাংলা

Next Post

ময়মনসিংহ সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে গরু চোরাচালান চক্র

Next Post
গরু চোরাচালান চক্রের সক্রিয়তা ময়মনসিংহ সীমান্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে গরু চোরাচালান চক্র

রেড ক্রস কন্টেইনারে কঙ্গোতে ইবোলায় স্বেচ্ছাসেবকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গোতে সন্দেহভাজন ইবোলায় তিন রেড ক্রস স্বেচ্ছাসেবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT