চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানকে নিয়ে আর সংবাদ প্রকাশ করবে না পাকিস্তানি গণমাধ্যম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 25, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খানকে নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমের ভিডিও দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে ইমরান খান ও তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়ে সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে স্থানীয় গণমাধ্যমকে অলিখিত নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দেশটির বেশ কয়েকজন সাংবাদিক।

আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইতিমধ্যে পাকিস্তানি গণমাধ্যমে ইমরান খানের বক্তব্য, তার দলের জনসমাবেশ অথবা বিক্ষোভ প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এখন ইমরান খান এবং তার দলের বিরুদ্ধে বিধিনিষেধের মাত্রা আরও বাড়ানো হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

ইমরান খান সমর্থকদের সমাবেশ, পাকিস্তানে রাজনৈতিক প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ
আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরান খানসহ তার দল পিটিআইয়ের বেশ কয়েকজন নেতার মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন এমনকি তাদের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট বাতিল করা হয়েছে।

পাকিস্তানি সাংবাদিকদের ভাষ্য

আল জাজিরার প্রতিবেদন বলছে, পাকিস্তানের একটি জনপ্রিয় বেসরকারি নিউজ চ্যানেলের শীর্ষ কর্মকর্তা ও সাংবাদিককে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। পাকিস্তানের বেশ কয়েকটি টিভি চ্যানেল ও ইন্টারনেটভিত্তিক নিউজরুমের সাংবাদিকরাও তার মতো একই ধরনের হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছেন।

ওই সাংবাদিক বলেন, মূলত, সামরিক বাহিনীর ওই কর্মকর্তাআমাদের চ্যানেলে নির্বাচন বিষয়ে প্রচারিত কিছু অনুষ্ঠানের উদাহরণ দিয়ে বলেন, আমরা যেন আগামীতে পিটিআইর পতাকা না দেখাই বা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে তাদের যোগসূত্র নিয়ে কিছু উল্লেখ না করি। এই  প্রার্থীদের পিটিআই সমর্থিত না বলে ‘স্বতন্ত্র’ বলতে হবে এবং তারা কোন দলের সমর্থন পাচ্ছেন, তা উল্লেখ করা যাবে না বলে নির্দেশ দেন তিনি।

সংবাদ মাধ্যমগুলোর পদক্ষেপ

এই বার্তা পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপর চ্যানেলটির সব ধরনের সম্প্রচার থেকে পিটিআইর নাম বাদ দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দেশটির বিভিন্ন চ্যানেলের আরও ৩ জনসহ মোট ৭ জন সাংবাদিক আল জাজিরাকে নিশ্চিত করেন, তাদেরকে পিটিআই’র পতাকা বা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে দলটির যোগসূত্র নিয়ে সংবাদ প্রকাশ করতে নিষেধ করা হয়েছে।

সরকারি কর্তৃপক্ষের ভাষ্য

পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) এখন পর্যন্ত কোন দল বিষয়ে সংবাদ প্রকাশে বিধিনিষেধ আরোপ করে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

পাকিস্তানি সাংবাদিকদের এই অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মুরতাজা সোলাঙ্গি। তিনি আল জাজিরাকে হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, আমরা এই ধরনের কোন নির্দেশ দেইনি।

সামরিক বাহিনীর গণমাধ্যম উইং (আইএসপিআর) এই বিষয়ে আল জাজিরার করা প্রশ্নের কোন জবাব দেয়নি।

গত বছর আগস্ট থেকে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় কারাবন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে। যদিও তিনি অভিযোগগুলো অস্বীকার করেছেন। ২০২২ এর এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের ক্ষমতা ছাড়ার পর থেকেই ক্ষমতাসীনদের তোপের মুখে পড়েছেন তিনি এবং তার দল।

Tags: ইমরান খানতেহরিক-ই-ইনসাফপাকিস্তানপিটিআই
Previous Post

‘বিনোদনমূলক ঔষধ’ খেয়ে ৪ মাস নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

Next Post

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে ১৩২ কোটি টাকার সম্পদ জব্দ

Next Post
অভিযানে জব্দ করা নগদ টাকা ও স্বর্ণের সংগ্রহ দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে ১৩২ কোটি টাকার সম্পদ জব্দ

একজন পুরুষ ও একজন নারী গভীর মনোযোগে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১ ফেব্রুয়ারি ‘টিকিট’ নিয়ে আসছেন সিয়াম-সাফা-মনোজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT