চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ আঞ্চলিক নীতির পরিবর্তনের প্রতিফলন’

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড
A A
বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজের ছবি, যেখানে পণ্য পরিবহন ও লোডিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের করাচি থেকে গতকাল একটি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, যা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগের প্রথম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, এটি ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আঞ্চলিক নীতির পরিবর্তনের প্রতিফলন, কারণ তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে।

প্রতিবেদনে বলা হয়, এই দেশটিকে (পাকিস্তান) বাংলাদেশের অনেকেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যাপক নৃশংসতার জন্য দায়ী বলে মনে করেন। জাহাজটি এমন সময় এসেছে যখন বাংলাদেশে রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিবেশ বিরাজ করছে। সরকার সম্প্রতি এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সমর্থন ও বিরোধিতার সম্মুখীন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, এতে ১৯৭১ সালের যুদ্ধের প্রতীকগুলো সরানোর প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরানোর প্রচেষ্টাও। আগস্ট মাসে ১৫ বছরের শাসনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে এই উদ্যোগগুলো নেয়া হয়েছে।

তবে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই সামুদ্রিক রুট প্রতিষ্ঠাকে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ককে জোরদারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই উদ্যোগ বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে এবং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারক পর্যন্ত উভয় পক্ষের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

Tags: পাকিস্তানের কার্গো জাহাজ
Previous Post

ইরানে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মীর আত্মহত্যা

Next Post

গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে: সালাউদ্দিন আহমেদ

Next Post
সালাউদ্দিন আহমেদ গণহত্যার দ্রুত তদন্তের দাবি জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে: সালাউদ্দিন আহমেদ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে দুই খেলোয়াড়ের কথোপকথন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত-পাকিস্তানের আয়োজক অধিকার স্থগিত করা উচিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT