চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 05, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসর শুরু করতে চলেছে পাকিস্তান। ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে নটায় সহ-আয়োজক দেশটির মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন দল। তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন অবসর ভেঙে ফেরা তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেছেন, ‘সাইড স্ট্রেইন (পাজরের এক পাশে ব্যথা) ইনজুরিতে ভুগছেন ইমাদ ওয়াসিম। সে কারণে আমাদের ওপেনিং ম্যাচে তিনি খেলতে পারছেন না।’

চোটের কারণে ইমাদকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম। গত মাসে ইংল্যান্ডের সিরিজে চতুর্থ টি-টুয়েন্টির আগে অনুশীলনের সময় চোট পান ইমাদ। সে কারণে চতুর্থ ম্যাচটিও খেলা হয়নি তার। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেও ছিটকে গেলেন লেগস্পিন অলরাউন্ডার।

৯ জুন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ইমাদকে পাওয়ার আশা করছেন বাবর। বলেছেন, ‘প্রথম ম্যাচে ইমাদ খেলতে পারবেন না, তবুও আমাদের আশা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য তিনি ফিট হয়ে উঠবেন।’

২০২৩ সালের শেষ দিকে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ইমাদ ওয়াসিম। পিসিবির অনুরোধে চার মাস পর চলতি বছর মার্চে অবসর ভেঙে ফেরেন এই স্পিন অলরাউন্ডার। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৭২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলছেন ইমাদ। ব্যাট হাতে ১৩৪.৭৬ স্ট্রাইকরেটে ৫৩৫ রানের পাশাপাশি বল হাতে এ৬.৩০ ইকোনমিতে ৭০ উইকেট নেন এই অলরাউন্ডার।

Tags: ইমাদটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪বাবরযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
Previous Post

‘তুফান’-কে আটকানো যায়নি, ইতিহাস তৈরীর অপেক্ষা

Next Post

ভারতের নির্বাচনে কোন তারকা জয়ী, হারলো কে?

Next Post
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ ও বিনোদন চ্যানেল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নির্বাচনে কোন তারকা জয়ী, হারলো কে?

র‌্যাবের নতুন ডিজি হিসেবে ব্যারিস্টার হারুনের শপথ গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের দশম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার হারুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT