চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

Channel i Online by Channel i Online
4:46 অপরাহ্ন 25, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে গড়াবে মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপ। টুর্নামেন্টের ইতিহাসে তেমন কোন সাফল্য নেই পাকিস্তানের। আসর সামনে রেখে তাই প্রস্তুতিতে কমতি রাখছে না দলটি। দেশ ছাড়ার আগে ছেলেদের বিপক্ষে পর্যন্ত একটি ম্যাচ খেলে ঝালিয়ে নিয়েছে ফাতিমা সানার দল।

পাকিস্তান কখনও মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়নি। দুবার ফাইনালে খেলেছিল, সবশেষ ২০১৬ সালে। গত আসরে সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয়। এবার আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে লাহোরে ক্যাম্প করেছে। সেখানে আব্দুল কাদির ক্রিকেট একাডেমির ছেলেদের দলের বিপক্ষে ম্যাচ খেলেছে। যে দলে কিশোর ও প্রাপ্তবয়স্ক খেলোয়াড়রা ছিলেন।

সাম্প্রতি টি-টুয়েন্টিতে পারফরম্যান্স ভালো ছিল না দলটির। চলতি মাসে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছে। আগে টি-টুয়েন্টি বিশ্বকাপে বেহাল দশা হয়েছে পাকিস্তানের। বিশ্বকাপে পাঁচ ম্যাচে জয় কেবল একটি ছিল, শক্তিমত্তায় পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে।

এশিয়া কাপে কোনরকম ঝুঁকি নিতে চায় না পাকিস্তান। ছেলেদের বিপক্ষে পুরো ২০ ওভারের ম্যাচ খেলে তাই ঝালিয়ে নিয়েছে। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা মনে করছেন, ম্যাচগুলো দলের প্রস্তুতিতে সহায়ক হয়েছে।

বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের জন্য ভালোভাবে প্রস্তুত। আমরা ছেলেদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি, যেখানে আমরা চাপের মধ্যে ছিলাম। শিক্ষাগুলো আমাদের প্রতিযোগিতার চ্যালেঞ্জগুলোর সাথে মানিয়ে নিতে সাহায্য করবে।’

মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের মেয়েদের।

Tags: পাকিস্তানফাতিমা সানামেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

হামে আরও ৫ শিশুর মৃত্যু

Next Post

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

Next Post
বরিশালে বাস চলাচল বন্ধ, জনতার ভিড় ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীন ও ভারতের বাণিজ্য মূল্যায়ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT