চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের কাছেও হেরে সিরিজ শুরু উন্ডিজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 পূর্বাহ্ন 01, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে কদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুতই পাকিস্তানের সঙ্গে নেমে ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় দলটি। সফরকারীদের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে শাই হোপের দল।

লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে শুক্রবার ভোরে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। লক্ষ্যে নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। ১৪ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে সালমান আঘার দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন আইয়ুব। ফখর জামানের ২৮ এবং হাসান নওয়াজের ব্যাটে আসে ২৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৩০ রানে ৩ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, আকিল হোসেন এবং রোমারিও শেফার্ড।

জবাব দারুণভাবেই দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেট জুটি থেকে আসে ৭২ রান। মোহাম্মদ নওয়াজের একটি ওভার সবকিছু ওলটপালট করে ফেলে। ১২তম ওভারের প্রথম বলে ৩৫ রান করা জুয়েল অ্যান্ড্রুকে ফেরান তিনি। একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নেন যথাক্রমে জনসন চার্লস ও গুডাকেশ মোতির উইকেট।

এরপর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে শামার জোসেফ ও জেসন হোল্ডার লড়েছেন। তা যথেষ্টও ছিল না। হোল্ডার ১২ বলে ৩০ এবং শামার জোসেফ ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

মোহাম্মদ নওয়াজ ২৩ রানে নেন ৩ উইকেট। ২০ রানে ২ উইকেট পেয়েছেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

Tags: আফ্রিদিওয়েস্ট ইন্ডিজপাকিস্তানলডারহিললিড স্পোর্টসশাই হোপ
Previous Post

সামনে এলো ফিফা বিশ্বকাপের ড্রয়ের তারিখ

Next Post

১৯টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে: আলী রীয়াজ

Next Post
বৈঠকে বিভিন্ন নেতা ও কর্মকর্তারা উপস্থিত, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে: আলী রীয়াজ

শহরে ভারী বৃষ্টিতে মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT