চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ক্রিকেটকে ‘অসম্মান’ করছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পথে হাঁটছে পাকিস্তান। প্রথম দুটি হেরে তৃতীয়টিতে হারের দিকেই। লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর দলে সাতটি পরিবর্তন আনে সফরকারীরা। ডাক পড়ে সাইম আইয়ুবের, যা তীব্র সমালোচনার জন্ম দেয়। ইংলিশদের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের মতে, এভাবে টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সাইম আইয়ুবকে ডেকে এনে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলানো হচ্ছে। ম্যাচে আইয়ুব দুই ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। হেডিংলি ও লর্ডসে হারের পর দলে যে সাতটি পরিবর্তন আনা হয়েছিল, তার অংশ হিসেবে আইয়ুবকে দলে অন্তর্ভুক্ত করা হয়। হুসেইন সিদ্ধান্তটির কঠোর সমালোচনা করেছেন।

নাসের হুসেইন বলেছেন, ‘জানি না কে বা কারা মনে করেন যে, ভিন্ন পরিবেশ ও সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটে খেলা কোন খেলোয়াড়কে উড়িয়ে এনে এখানকার কন্ডিশনে, বিশেষ করে ডিউক বল এবং অলি রবিনসন আর ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিপক্ষে ভালো খেলতে দেখবে। এটি টেস্ট ক্রিকেটকে অসম্মান ও অবজ্ঞা করা। যেকোনো ক্রিকেটারই আপনাকে বলবেন যে, টেস্ট ক্রিকেটই হল সবচেয়ে কঠিন ফরম্যাট।’

হুসেইন এই মাঠে ঘটে যাওয়া একটা ঘটনা মনে করিয়ে দিয়েছেন। ২০১১ সালে এজবাস্টনে খেলার জন্য বীরেন্দ্র শেবাগকে উড়িয়ে আনা হয়েছিল, তিনিও জোড়া শূন্য করেছিলেন। তার মতে, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া কোন ব্যাটার যতই দক্ষ বা অভিজ্ঞ হোন না কেন, ইংল্যান্ডে ইনিংসের শুরুতে ব্যাট করাটা কঠিন।

‘ইংল্যান্ডে টপ অর্ডারে ব্যাট করাটা সবচেয়ে কঠিন কাজ। অথচ মনে করা হচ্ছে যে, বিশ্বের অন্যকোন প্রান্ত থেকে কাউকে উড়িয়ে এনেই বলবে যে শুভ কামনা। মনে থাকলে দেখবেন, বীরেন্দ্র শেবাগও এই মাঠে এমন করেছিলেন। জানি না সেই ম্যাচে খেলছিলেন কিনা। অথচ শেবাগ সাইম আইয়ুবের চেয়ে অনেক ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন। তাই আইয়ুব যে শট খেলে আউট হয়েছেন, তার জন্য কিছুটা দায় যেমন তার নিজের, তেমনি দায় তাদেরও, যারা ভেবেছিলেন যে এটি একটি দারুণ সিদ্ধান্ত এবং তিনি এ সপ্তাহে ভালো খেলবেন।’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে, দ্বিতীয়টিতে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হয়েছে তারা। পরে নেমে ৪৫৩ রানে অলআউট হয় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ৫২ করে পাকিস্তান।

Tags: ইংল্যান্ডটেস্ট ক্রিকেটনাসের হুসেইনপাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

ফ্লিনটফের ছেলের প্রথম ফিফটি, টিকে থাকল ল্যাঙ্কাশায়ারের আশা

Next Post

গোলারটেক ঈদগাহে শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের জানাজা সম্পন্ন

Next Post

গোলারটেক ঈদগাহে শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের জানাজা সম্পন্ন

বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ফুটবলারের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT