চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বয়কটের হুমকি’ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার অবসান হয়নি এখনও। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। আলোচনার মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

শনিবার বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি। তিনি বলেন,‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল দিয়েছে দলটি। রোবাবার লাহোরে সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান আলি আঘা ও কোচ মাইক হেসন। বিশ্বকাপের স্কোয়াডে আছেন বাবর আজম, বাদ পড়েছেন হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ান। প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টের দলে ডাক পেয়েছেন স্পিনার উসমান তারিক।

সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ দল: সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানপিসিবিলিড স্পোর্টসসালমান
Previous Post

আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে সিইসির বিরুদ্ধে রুল জারি

Next Post

‘হিন্দু ভাইয়েরা ভয় পাবেন না, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি ভোট দেবেন’

Next Post
ছবি: সংগৃহীত

'হিন্দু ভাইয়েরা ভয় পাবেন না, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি ভোট দেবেন'

ছবি:  যাত্রাবাড়ীতে নির্বাচনী জনসভায় জমায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বেকারদের ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: জামায়াত আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT