চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান থেকে ফিরতে চাওয়া ক্রিকেটারদের ‘না’ বলে দিল লঙ্কান বোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 13, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার অনেক ক্রিকেটার পাকিস্তানে থাকার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। দেশটিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর নিরাপত্তাজনিত কারণে একাধিক লঙ্কান খেলোয়াড় দেশে ফেরার জন্য বোর্ডকে অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেখানে সিরিজ খেলতে যাওয়া খেলোয়াড়দের কথা শোনেনি লঙ্কান বোর্ড। উল্টো জানিয়ে দিয়েছে, সিরিজের মাঝপথে ফিরলে বোর্ডের আনুষ্ঠানিক পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হবে।

পাকিস্তান সফরে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ হেরেছে সফরকারীরা, দুই ম্যাচ বাকি। একদিন পিছিয়ে ম্যাচ দুটি মাঠে গড়াবে ১৪ ও ১৬ নভেম্বর। আগের সূচিতে ম্যাচ ছিল ১৩ ও ১৫ নভেম্বর।

এর তিনদিন পর জিম্বাবুয়ে ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নামবে শ্রীলঙ্কা। যার সব ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে, লাহোরের ভেন্যু বাতিল করা হয়েছে।

পাকিস্তান সফরে থাকা বেশকিছু লঙ্কান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ দেশে ফেরার অনুরোধ জানিয়ে সাড়া পাননি। এসলসি এরমধ্যে জানিয়ে দিয়েছে, বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছে। দলকে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ চালিয়ে নিতে নির্দেশ দিচ্ছে। সফরকারী দলের সদস্য নির্দেশ অমান্য করলে বোর্ডের কড়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

পাকিস্তানে আগে তিক্ত অভিজ্ঞতা রয়েছে শ্রীলঙ্কার। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার পথে লঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলা হয়। সে ঘটনায় ৬ শ্রীলঙ্কার ক্রিকেটার আহত হন ও ২ জন সাধারণ পথচারী নিহত হন। এরপর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘ একযুগ।

Tags: এসএলসিজিম্বাবুয়েত্রিদেশীয় সিরিজপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

২০২৮ ইউরো ৪ দেশের ৮ শহরের ৯ ভেন্যুতে

Next Post

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের পথে, দুপুরে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

Next Post
চ্যানেল আই অনলাইন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ, ভোটের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের পথে, দুপুরে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

সংলাপে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT