চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়সুরিয়া-মেন্ডিসের স্পিন ভেল্কিতে হেরে গেল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 28, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা জয়ের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গল টেস্টের শেষদিনে পাকিস্তানের দরকার ছিল ৪১৯ রান, হাতে ছিল ৯ উইকেট। অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে থাকা সফরকারীরা দাঁড়াতেই পারেনি। ২৬১ রানে হয়েছে অলআউট। ২৪৬ রানের জয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে শ্রীলঙ্কা।

ইমাম-উল হক ৪৬ ও ২৬ রানে থাকা বাবর আজম পঞ্চম দিনের খেলা শুরু করেন। ফিফটি থেকে এক রান দূরে রমেশ মেন্ডিসের বলে নিরোশান ডিকেভেল্লার গ্লাভসে ধরা পড়েন ইমাম।

শ্রীলঙ্কা: ৩৭৮ ও ৩৬০/৮ (ইনিংস ঘোষণা), পাকিস্তান ২৩১ ও ২৬১

তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে ড্রয়ের আশা জাগান বাবর। প্রাবাথ জয়সুরিয়ার বলে ৩৭ রান করা রিজওয়ান বোল্ড হওয়ার পর পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ২ উইকেটে ১৭৬ থেকে সফরকারীদের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ২০৫ রান। একসময় ২৯ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে বসে তারা।

জয়সুরিয়া ও মেন্ডিসের স্পিনের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। বাবর লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে ১৪৬ বলে ৮১ রানে থাকার সময় জয়সুরিয়ার বলে বোল্ড হন।

লাঞ্চের পর দ্বিতীয় সেশনে শেষ হয়ে যায় খেলা। সারাদিনে ৪৯ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝে থাকা লঙ্কানরা অসাধারণ জয়ে উল্লাসের উপলক্ষ এনেছে।

৩২ ওভারে ৫ মেডেনসহ ১১৭ রান খরচায় ৫ উইকেট নেন জয়সুরিয়া। ৩০ ওভারে ৭ মেডেনে ৪ উইকেট পান মেন্ডিস।

দ্বিতীয় ইনিংসে কার্যকরী এক সেঞ্চুরি, ১০৯ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা হয়েছেন ম্যাচসেরা। দুই টেস্টে ১৭ উইকেট পাওয়া জয়সুরিরা অবধারিতভাবেই সিরিজসেরার পুরস্কার জিতেছেন।

Tags: গলজয়সুরিয়াধনঞ্জয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট
Previous Post

চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি যুক্তরাষ্ট্র

Next Post

মিঠুনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য-সাব্বিররা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা নতুন জার্সিতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিঠুনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য-সাব্বিররা

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত জলিলের মনে ‘হাওয়া’, নির্মাতা তার ‘প্রিয় মানুষ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT