চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে শ্রীলঙ্কার পাহাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 10, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে লঙ্কানদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ২৮ বর্ষী ডানহাতি কুশল মেন্ডিস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদিরা সামারাবিক্রমা। টপঅর্ডারের দুজনের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে পাকিস্তানের সামনে ৩৪৪ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। শুরুটা ভালো করতে পারেননি বাঁহাতি ওপেনার কুশল পেরেরা। ৪ বল খেলে কোনো রান যোগ করার আগেই উইকেটের পেছনে রিজওয়ানকে ক্যাচ দেন।

তিনে নেমে উইকেটকিপার-ব্যাটার কুশল পেরেরা ঝড় তোলেন। ৪০ বলে তুলে নেন চলতি আসরে টানা দ্বিতীয় ফিফটি। পরের ফিফটি, অর্থাৎ সেঞ্চুরি তুলে নেন মাত্র ৬৫ বলে। এটি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষপর্যন্ত ৭৭ বলে ১২২ রানে হাসান আলীর শিকার হন। তার ইনিংসে ১৪টি চার এবং ৬টি ছক্কার মার ছিল।

লঙ্কারদের অন্য ওপেনার পাথুম নিশাঙ্কাও ফিফটি তুলে নেন। ডানহাতি ব্যাটার ৬১ বল খেলে ৫১ রানে লেগ স্পিনার শাদাব খানের শিকার হন। আক্রমণাত্মক খেলে মাত্র ২৮ ওভারে দলীয় ২০০ রান পূর্ণ করেন শ্রীলঙ্কা।

নিশাঙ্কার পর কুশল মেন্ডিসের সাথে যোগ দেন সাদিরা সামারাবিক্রমা। ডানহাতি ব্যাটার ৮২ বলে ক্যারিয়ারের এবং বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। তাকে প্রথমে সঙ্গ দেন ধনঞ্জয়া ডি সিলভা, পরে অধিনায়ক শানাকা। ১০৮ রান করে হাসানের বলে সাজঘরে ফেরেন তিনি। ৮৯ বলে ১১ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংস।

পাকিস্তানের পেসার হাসান আলী ৭১ রানে ৪ উইকেট নেন। হারিস রউফ ২টি এবং শাহিন আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ এবং শাদাব খান একটি করে উইকেট নেন।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিশাঙ্কাপাকিস্তানমেন্ডিসলিড স্পোর্টসশানাকাশাহিনশ্রীলঙ্কাসামারাবিক্রমাহাসান
Previous Post

‘দ্য ক্রাউন’র চূড়ান্ত সিজনের ঘোষণা, কী থাকছে এতে?

Next Post

নড়াইলে এস এম সুলতানের প্রয়াণ দিবস পালিত

Next Post
নড়াইলে এস এম সুলতানের প্রয়াণ দিবসের স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে এস এম সুলতানের প্রয়াণ দিবস পালিত

ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাটিংয়ে সফল, বাংলাদেশের খেলোয়াড় হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলিংয়ের পর ব্যাটিংয়েও হতাশ করলো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT