চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অঘোষিত’ সেমিফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা, যা বলছে পরিসংখ্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের ‘অঘোষিত’ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুদলের জন্যই বাঁচা-মরার লড়াই এটি। ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ।

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ভারতের। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলে ফাইনালে পা রাখবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রান রেটে পাকিস্তান থেকে অনেক এগিয়ে লঙ্কানরা। ভারতের বিপক্ষে বড় পরাজয়ে পাকিস্তানের রান রেট (-১.৮৯২), অন্যদিকে শ্রীলঙ্কার (-০.২০০)।

সুপার ফোরে দুই ম্যাচ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। দুই খেলায় একটি করে জয় ও পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে পরের দু’টি স্থানে আছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুই খেলায় জয়ের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে থেকে আসর শেষ করতে হচ্ছে বাংলাদেশের। তবে শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নামার আগে অবশ্য পরিসংখ্যানে এগিয়ে আছে পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে মোট ১৫৫টি ম্যাচে ৯২ ম্যাচে জিতেছে পাকিস্তান। শ্রীলঙ্কা জয় পেয়েছে ৫৮ ম্যাচে। ফলাফল হয়নি ৪ ম্যাচে, এছাড়া টাই হয়েছে একটি ম্যাচ।

এশিয়া কাপের পরিসংখ্যানে আবার পাকিস্তান থেকে এগিয়ে শ্রীলঙ্কা। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরের সব ফরমেটে দুই দলের দেখা হয়েছিল মোট ১৭বার। যেখানে শ্রীলঙ্কার জয় ১২ ম্যাচে, আর পাকিস্তান জিতেছে ৫ ম্যাচে।

বাঁচা-মরার ম্যাচটিতে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাচ্ছে না পাকিস্তান। কাঁধের চোটে ইতোমধ্যে এশিয়া শেষ হয়ে গেছে পেসার নাসিম শাহ’র। অন্যদিকে পাঁজরের চোটে ভুগছেন আরেক পেসার হারিস রউফ, তাকে লঙ্কানদের বিপক্ষে একাদশে পাওয়ার সম্ভাবনা কম পাকিস্তানের। পিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন হারিস। ফর্মে থাকা দুই পেসারের অভাব সুযোগ হিসেবেই নিতে চাইবে শ্রীলঙ্কা।

Tags: এশিয়া কাপ-২০২৩নাসিমপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কাহারিস
Previous Post

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

Next Post

টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশে হবে সোহানের দাফন

Next Post
টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশে সোহানের দাফন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশে হবে সোহানের দাফন

মির্জা আব্বাসের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সরকার যতদিন থাকবে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না: মির্জা আব্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT