চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 18, নভেম্বর 2024
in - সেমি লিড
A A
বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আর্থ-সামাজিক যে কোন সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামাজিক এবং দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য।
আজ সোমবার সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, আইডিয়া বিনিময়, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সরাসরি ফ্লাইট চালু, বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করা একান্ত প্রয়োজন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের এক সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন,আমরা সঠিক পথে এগোবো এবং কাজ করবো। ব্যবসা-বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বের সাথে কাজ করবে তার সরকার। এসময় তারা আঞ্চলিক সংস্থার গুরুত্বের ওপর গুরুত্ব দেন এবং এ প্রেক্ষাপটে সার্কের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও আলোচনা করেন।

পরে উপদেষ্টার সাথে সচিবালয়ে তার অফিসকক্ষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জি. ফ্রানসেসচি’এর নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের ফলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপক আশা-আকাঙ্ক্ষার জন্ম নেয়। এ ব্যাপারে এখন প্রায় সবাই একমত যে, বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। জনমনে রাষ্ট্র সংস্কারের যে গভীর আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই সংস্কারকাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সংস্কারকাজটি সুসম্পন্ন হওয়া প্রয়োজন।

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছি। শিক্ষা,সংষ্কৃতি,স্বাস্থ্য, বাণিজ্য প্রসারসহ নানা ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। এসয় সাম্প্রতিক সময়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের নারী ফুটবলদল শিরোপা জেতায় বাংলাদেশ দলের প্রশংসা করেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং স্থানীয় সরকারের সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tags: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াপাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ
Previous Post

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওক্যাব’র

Next Post

বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথভুক্ত দেশগুলো

Next Post
বাংলাদেশের সঙ্গে আলোচনা করছেন দুই দেশের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথভুক্ত দেশগুলো

Bangladesh Prime Minister Sheikh Hasina meets Indian External Affairs Minister S. Jaishankar. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT