চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রতিনিধিদের সাক্ষাৎ, বন্ধুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের ‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি’ চেয়েছে পাকিস্তান। এই সহায়তা অনুমোদন হলে দেশটির বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে বলে আশা করছে ইসলামাবাদ।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন। পাকিস্তানের দূতাবাস বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও সহায়তা প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন ট্রেজারিও।রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য একটি দ্বিপাক্ষিক সহায়তা ব্যবস্থা চেয়েছে, যার মাধ্যমে মার্কিন ট্রেজারির এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ডলারভিত্তিক অর্থায়ন পাওয়ার সুযোগ থাকবে। বিশ্লেষকদের মতে, এই সহায়তা পেলে পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে, রুপির মান স্থিতিশীল রাখতে, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ কমাতে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য বহুপাক্ষিক ঋণদাতার ওপর নির্ভরতাও কিছুটা কমবে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে আন্তর্জাতিক পুঁজিবাজারে পাকিস্তানের প্রবেশাধিকার বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং দেশের সার্বভৌম ঋণমান (সোভরেন ক্রেডিট রেটিং) উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে বিবৃতিতে ১০ বিলিয়ন ডলারের প্রস্তাবের বিষয়টি উল্লেখ করা হয়নি। ২০২৩ সালের তীব্র অর্থনৈতিক সংকটের পর বর্তমানে পাকিস্তান আইএমএফের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করছে। যদিও এসব পদক্ষেপে অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়েছে, তবুও দেশটি এখনও চীন, সৌদি আরব এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তার ওপর অনেকাংশে নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার কৌশলের অংশ হিসেবেই এই সহায়তা চাওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে খনি, রিয়েল এস্টেট, ডিজিটাল অর্থনীতি এবং রেকো দিক তামা-স্বর্ণ প্রকল্পে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা এগিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এই অনুরোধ অনুমোদন করলে এটি হবে পাকিস্তানের জন্য ওয়াশিংটনের অন্যতম বড় দ্বিপাক্ষিক আর্থিক সহায়তা ব্যবস্থা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের প্রতি আস্থা বৃদ্ধিরও শক্তিশালী বার্তা দেবে।

উল্লেখ্য ‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি’ মূলত কোনো অনুদান নয়। এটি একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, যার আওতায় যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী ডলার ঋণ, ক্রেডিট লাইন বা কারেন্সি সোয়াপের মাধ্যমে সহায়তা দিতে পারে। এর উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং মুদ্রার অস্থিরতা মোকাবিলায় সহায়তা করা।

Tags: আর্থিক সহায়তাবৈদেশিক মুদ্রারিজার্ভ
Previous Post

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

Next Post

ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: মার্কো রুবিও

Next Post
মার্কো রুবিও এর ছবি, যুক্তরাষ্ট্রের পতাকার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: মার্কো রুবিও

জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT