চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজওয়ানের পর শাকিলের সেঞ্চুরি, উইকেট পাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 22, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একে অপরের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছে পাকিস্তান। প্রথমে ডানহাতি উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, খানিক পর বাঁহাতি সৌদ শাকিল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। দুই শতকে প্রথম ইনিংসে রানের পাহাড়ের পথে ছুটছে স্বাগতিক দল।

বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে বিপর্যয়ের মধ্যে সাইম আইয়ুবের সঙ্গে হাল ধরেছিলেন শাকিল। বিপর্যয় কাটিয়ে ওঠার পর বিদায় নেন ওপেনার সাইম। পরে শাকিলের সাথে কাঁধ মেলান রিজওয়ান।

ছয়ে ব্যাটে নেমে শাকিলকে দারুণ সঙ্গ দেন রিজওয়ান। প্রথমদিন ২৪ রানে অপরাজিত ছিলেন, দ্বিতীয় দিনে দ্রুত রান তুলতে থাকেন। ব্যক্তিগত রানে একসময় শাকিল এগিয়ে থাকলেও মেরে খেলতে থাকা রিজওয়ান দ্রুত টপকে যান তাকে। তুলে নেন সেঞ্চুরি, খেলেন ১৪২ বল। রিজওয়ানের সেঞ্চুরিতে ৮ চার এবং ২ ছক্কার মার রয়েছে। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

প্রথমদিন ফিফটি করা শাকিল এদিনও ধীরেসুস্থে খেলতে থাকেন। রান তোলায় রিজওয়ানের তাড়া থাকলেও নিজের মতো এগোতে থাকেন তিনি। প্রায় দুইশত বল, ১৯৫ বল খেলে রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। সেঞ্চুরির পথে ৪ মারেন পাঁচটি। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছে পাকিস্তান। সেঞ্চুরিয়ান রিজওয়ান ১১১ ও শাকিল ১০৩ রানে অপরাজিত আছেন।

Tags: পাকিস্তানবাংলাদেশরাওয়ালপিন্ডিরিজওয়ানলিড স্পোর্টসশাকিলসাইমসাকিব
Previous Post

বন্যার্তদের জন্য টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি

Next Post

বন্যায় ডুবেছে রেললাইন, পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ

Next Post
বন্যার পানিতে ডুবে গেছে রেললাইন, পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ডুবেছে রেললাইন, পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ

বন্যার কারণে পানিতে ডুবে গেছে গ্রাম, মানুষ উদ্ধার কাজে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যাসহ ২ বিষয়ে ভারতের কাছে 'স্পষ্ট ব্যাখ্যা' চাইলেন উপদেষ্টা আসিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT