চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাকিস্তানের সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 22, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি ও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির সিলমোহর. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে পাকিস্তান। যা সাম্প্রতিক সময়ে পাক-ভারত উত্তেজনায় মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি বলে জানাচ্ছে পাকিস্তান।

শনিবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় তার সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ, পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি হিসাবে বর্ণিত উত্তেজনা হ্রাস করতে সাহায্য করেছে। সম্ভাব্যভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে যা লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করতে পারত।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ইসলামাবাদ এবং নয়াদিল্লি উভয়ের সঙ্গে জড়িত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্দান্ত কৌশলগত দূরদর্শিতা এবং দুর্দান্ত রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন। তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয় যা একটি বিপর্যয়কর সংঘাত এড়ায়।

ভারত-পাকিস্তানের যুদ্ধরত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করে ইসলামাবাদ বিবৃতিতে জানায়, ‘এই হস্তক্ষেপ একজন প্রকৃত শান্তিপ্রিয় হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ। দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তির প্রতি আন্তরিক অঙ্গীকার।’

এর আগে, সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্প বলেন, ‘পাকিস্তান-ভারত যুদ্ধ বন্ধ করার জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত। আমার এটি চার বা পাঁচবার পাওয়া উচিত ছিল। অথচ তারা এই পুরস্কার শুধুমাত্র উদারপন্থিদের দেয়। তারা আমাকে এটি দেবে না।’

ট্রাম্পের এমন কথার কদিনই পর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করল পাকিস্তান।

Tags: ডোনাল্ড ট্রাম্পনোবেল পুরস্কার
Previous Post

ইসিতে নতুন নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে আজ

Next Post

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

Next Post
জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশের ছবি, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ইন্টার মিলান ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষমুহূর্তের গোলে জয় ইন্টারের, জিতেছে ডর্টমুন্ড ও ফ্লুমিনেন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT