চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাউদ্দিনকে পাশেই পাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা প্রস্তুত, মাঠে নামার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না মুশফিকুর রহিমের। ওয়ানডেতে সবশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে ব্যাট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থতা। ভারতের বিপক্ষে শূন্য রানে আউটের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন ২ রানে। মাহমুদউল্লাহ রিয়াদও ভালো করতে পারেননি। ভারতের বিপক্ষে চোটের কারণে খেলা হয়নি তার, কিউই ম্যাচে করেছেন ৪ রান। অভিজ্ঞ টাইগার ব্যাটারের সমালোচনা চলছে। অভিজ্ঞ দুই ব্যাটার যদিও পাশেই পাচ্ছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

আসরে শুরু ভালো হয়নি বাংলাদেশের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নামবে টিম টাইগার্স। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে দুই অভিজ্ঞের পাশে দাঁড়ালেন তিনি।

বলেছেন, ‘সিনিয়রদের বাড়তি দায়িত্বের কথা আসছে। আমার মনে হয় যে, ১৫ জন স্কোয়াডে আছে, বা যে ১১ জন খেলে একাদশে তাদের সবারই সমান দায়িত্ব। সিনিয়রদের তো বাড়তি টাকা দেয়া হয় না। এখানে সবারই সমান পারফর্ম করতে হবে। এটা জাতীয় দল, এখানে সবারই সমান দায়িত্ব। এখানে প্রত্যেকেরই সমান দায়িত্ব আছে, কারও জন্য অতিরিক্ত নেই। আমার মনে হয় তাদের সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। একটা টুর্নামেন্টে কেউ ভালো না খেলতেই পারে।’

‘এখানে এক-দুই জনের দোষ না দিয়ে পুরো দল হিসেবেই আমরা খারাপ খেলেছি বলে ম্যাচ হেরেছি। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে কোনো লাভ নেই। তাওহীদ ১০০ মেরেছে, কিন্তু দিন শেষে তো আমরা ম্যাচ হেরেছি।’

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে বড় চমক ছিল লিটন দাসের না থাকা। ফর্মের কারণে তাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টে টপঅর্ডারে খেলা ব্যাটারদের ভালো করতে না পারায় প্রশ্ন উঠেছে লিটনের না থাকা নিয়ে। সালাউদ্দিন অবশ্য পাত্তাই দেননি সে প্রসঙ্গ।

‘অতীত নিয়ে পড়ে থাকি না। আমাদের স্কোয়াডে ১৫ জন ক্রিকেটার আছে, আমাদের তাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের কাছে যা নেই তা নিয়ে এখানে কিছুই করতে পারব না। টুর্নামেন্ট শেষে আমরা এটা নিয়ে ভাববো। আমরা যাদেরকে পেয়েছি স্কোয়াডে তারাই আমাদের সেরা ক্রিকেটার।’

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানবাংলাদেশমাহমুদউল্লাহমুশফিকরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসসালাহউদ্দিন
Previous Post

সম্পদের হিসাব দিলেন সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম

Next Post

অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বার্ষিকী স্মরণে শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদী সমাবেশ

Next Post
অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বার্ষিকী স্মরণে শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদী সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বার্ষিকী স্মরণে শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদী সমাবেশ

অফিসিয়াল ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের খেলোয়াড়ের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরজাইয়ের ৫ উইকেট, ইংল্যান্ডকে বিদায় করল আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT