চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব নিতে অনাগ্রহী কোচেরা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের মনে হয়েছে দেশটিতে ক্রিকেটের দায়িত্ব নিতে আগ্রহী কোচের অভাব রয়েছে। পিসিবিতে অনিশ্চয়তা এবং অদূরদর্শিতা এর প্রধান কারণ। এছাড়া বোর্ডে ঘনঘন বড় পদে পরিবর্তন, এক বা দুই সিরিজে পারফরম্যান্সের বিবেচনায় বাদ দেয়াও রয়েছে। যার ফলে বিদেশি, এমনকি স্থানীয় কোচেরাও সেই আগ্রহ দেখাতে সাহস পান না।

২০১৯-২১ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করা মিসবাহ বলেন, ‘যদি বোর্ডের নীতিমালা দেখেন, বিদেশি কোচ তো পরের কথা দেশি কোচও পিসিবির সাথে কাজ করতে আগ্রহী হবে না। এভাবে পাকিস্তান ক্রিকেট চলতে পারে না। টিম ম্যানেজমেন্ট, নির্বাচন এবং উঠতি খেলোয়াড়দের নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। অপ্রত্যাশিতভাবে পাকিস্তান ক্রিকেটে একটি পরিবর্তন মানে সবকিছুর পরিবর্তন।’

‘আমি বিশ্বাস করি ভালো দল এবং ভালো খেলোয়াড় তৈরি করা অসম্ভব, যদি না তাদের সঠিকভাবে সময় দেয়া হয়। যে দেশগুলো সফল তাদের পদ্ধতির প্রতি আমাদের নজর দেয়া প্রয়োজন।’

২০১৯-২১ প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ৪৯ বর্ষী সাবেক ভিন্ন অধিনায়ক থাকা নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় সংস্করণ অনুযায়ী আপনি সেরা অধিনায়ক নির্বাচন করতে পারেন। আমাদের খেলোয়াড়েরা ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার সাথে পরিচিত। সুতরাং শিরোপার দৌড়ে আমরা প্রথম সারিতে আছি।’

‘যদি একজন খেলোয়াড় দুই মাস ফ্রি থাকে তাহলে কেন তাকে লিগে খেলে টাকা কামানোর সুযোগ দেয়া হবে না। কিন্তু হ্যাঁ, বিশ্বকাপের আগে সেই অনুমতি দেয়া বড় ভুল হবে।’ অনাপত্তিপত্র নিয়ে বাস্তবিক হওয়ার পক্ষে সাবেক ডানহাতি এ ব্যাটারের মন্তব্য এমন।

Tags: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপপাকিস্তানপিসিবিমিসবাহলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকাপ বাছাই: ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ

Next Post

মেট্রোরেল ব্যবহার করেছেন ইজতেমার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি

Next Post
মেট্রোরেলে ইজতেমার ধর্মপ্রাণ মুসল্লিরা যাত্রা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল ব্যবহার করেছেন ইজতেমার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি

দুলকার জানালেন নতুন ছবির খবর, প্রকাশ্যে লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুলকার জানালেন নতুন ছবির খবর, প্রকাশ্যে লুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT