চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্যান্ট বদলানোর মতো সিদ্ধান্ত বদলায় পাকিস্তান’- কেন বললেন গিলেস্পি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের একের পর এক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি। বিশেষ করে প্রথম টেস্টে অধিনায়কত্ব করা সালমান আলি আগাকে পরের ম্যাচে বাদ দিয়ে তৃতীয় টেস্টের আগেই দেশে ফেরানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে ব্যাপক পরিবর্তন আনা হয়। সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় দায়িত্ব পেয়েছেন মাইক হেসন ও অ্যাশলি নফকে।

লিডসে প্রথম টেস্টে পাকিস্তানের অধিনায়ক ছিলেন সালমান। সেই ম্যাচে ইনিংস ও ১০৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হারান তিনি। এরপর তৃতীয় টেস্টের আগেই তাকে দেশে ফেরত পাঠানো হয়।

এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলে গিলেস্পি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়কত্ব করার পর সালমান আলি আগা দ্বিতীয় টেস্টে বাদ পড়ল, এরপর তৃতীয় টেস্টের আগে তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হলো। এমনটা কীভাবে হয়?’

পাকিস্তানের খেলোয়াড়দের পরিস্থিতির জন্য সহানুভূতিও জানিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। তার মতে, দলের অস্থিরতার কারণে ক্রিকেটাররা ভয় নিয়ে খেলছেন।

নির্বাচনপ্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে গিলেস্পি সরাসরি আঙুল তুলেছেন প্রধান নির্বাচক ও হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদের দিকে। তার ভাষায়, ‘তাদের কোনো নির্বাচন কৌশলই নেই, বিশেষ করে আকিব জাভেদের অধীনে। তারা প্রতিদিন নিজেদের সিদ্ধান্ত বদলায়-যেভাবে প্রতিদিন প্যান্ট বদলায়।’

বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গিলেস্পির দাবি, কয়েকজন ক্রিকেটার নিজেদের বাদ পড়ার খবর পরিবার, বন্ধু ও গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। তার মতে, এর চেয়ে অসম্মানজনক পরিস্থিতি আর হতে পারে না।

মাঠের পারফরম্যান্সের সঙ্গে মাঠের বাইরের ব্যবস্থাপনার যোগসূত্রও তুলে ধরেছেন গিলেস্পি। তিনি বলেন, ‘মাঠে ধারাবাহিকতা চাইলে, মাঠের বাইরেও ধারাবাহিক থাকতে হবে।’

২০২৪ সালে পাকিস্তানের কোচের দায়িত্বে থাকা গিলেস্পির অধীনে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। তবে ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত আটটি টেস্ট সিরিজের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি।

এত সমালোচনার পরও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে আশাবাদী গিলেস্পি। বলেছেন, ‘পাকিস্তানে বিশ্বমানের প্রতিভার অভাব নেই, প্রয়োজন শুধু খেলোয়াড়দের মাঠের বাইরে সঠিক সমর্থন ও স্থিতিশীল পরিবেশ দেওয়া।’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে।

Tags: ইংল্যান্ডগিলেস্পিপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
Previous Post

৮ দিনের ব্যবধানে ২ হ্যাটট্রিক, ইংল্যান্ড দলে ক্রোকোম্বে

Next Post

ব্রিকসে তারেক রহমান আসছেন কি না, ভারত জানে না

Next Post
ভারতের রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্বের ওপর বক্তৃতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকসে তারেক রহমান আসছেন কি না, ভারত জানে না

ছবি: সংগৃহীত

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT