চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ফোরেও ভারতের কাছে হার দেখল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা জোড়া জোড়া শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বড় পরাজয় দেখেছিল পাকিস্তান। সুপার ফোরে ফের দুদলের মুখোমুখিতে পাকিস্তান লড়াইটা জমালেও হার এড়াতে পারেনি। অভিষেক শর্মার ঝড়ো ইনিংসে ৬ উইকেটে হার দেখেছে সালমান আলি আগার দল। দারুণ সুপার ফোরপর্ব শুরু ভারতের।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

রানতাড়ায় নেমে পাকিস্তান বোলারদের বিপক্ষে ঝড় তুলেছেন অভিষেক শর্মা ও শুভমন গিল। উদ্বোধনীতে ৫৯ বলে ১০৫ রান তোলেন দুজনে। ৮ চারে ২৮ বলে ৪৭ রানে গিল ফিরলে জুটি ভাঙে। পরের ওভারেই সূর্যকুমার যাদব ফেরেন খালি হাতে।

১২.২ ওভারে ১২৩ রানে অভিষেকের উইকেট হারায় ভারত। ৬ চার ও ৫ ছক্কায় এই ওপেনার ৩৯ বলে ৭৪ রান করেন। দলীয় ১৪৮ রানে সাঞ্জু স্যামসন আউট হন ১৭ বলে ১৭ রান করে। পরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে জয় নিশ্চিত করেন তিলক ভার্মা। দুটি করে চার ও ছক্কায় তিলক ১৯ বলে ৩০ রান করেন। ৭ বলে ৭ রান করেন পান্ডিয়া।

পাকিস্তান বোলারদের মধ্যে হারিস রউফ ২ উইকেট নেন। আবরার আহমেদ ও ফাহিম আশরাফ নেন ১ উইকেট।

এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২১ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৯ বলে ১৫ করে ফখর জামান আউট হলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে ফারহান এবং সাইম ৪৯ বলে ৭১ রান তোলেন। ৯৩ রানে সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন শিভম দুবে। ১৭ বলে ২১ রান করেন সাইম।

১১০ রানে হুসাইন তালাত ফিরে গেলে ‍তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ১১ বলে ১০ রান করেন এই ব্যাটার। ১১৫ রানে আউট হন ফারহান। ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করেন।

পঞ্চম উইকেটে মোহাম্মদ নেওয়াজ এবং অধিনায়ক সালমান আলী আঘা মিলে যোগ করেন আরও ৩৪ রান। ১৪৯ রানে নেওয়াজ ফিরে যান ১৯ বলে ২১ রান করে। পরে ফাহিম আশরাফকে নিয়ে দলীয় সংগ্রহ ১৭১ রানে পৌঁছান সালমান। ১৩ বলে ১৭ রান করেন সালমান এবং ৮ বলে ২০ রান করেন ফাহিম।

ভারত বোলারদের মধ্যে দুবে ২ উইকেট নেন। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন।

Tags: অভিষেকএশিয়া কাপ-২০২৫গিলপাকিস্তানফারহানভারতলিড স্পোর্টসসালমানসুপার ফোর
Previous Post

শেষ মুহূর্তের গোলে ম্যানসিটির বিপক্ষে হার ঠেকাল আর্সেনাল

Next Post

যুক্তরাজ্যসহ আরও দুই দেশ স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে

Next Post
বিশ্ব নেতাদের ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যসহ আরও দুই দেশ স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে

রাজধানীতে প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, মানুষ চলাচলে দুর্ভোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT