চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে না যাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষপর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না। এরপর পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপপর্বে খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে কথা বলেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বলেছেন, আমরা পাকিস্তানের বিপক্ষে খেলব না এ কথা বলিনি।

আসরের আগে অধিনায়কদের প্রতিক্রিয়া নিয়ে মুম্বাইয়ে আয়োজন ছিল। সেখানে সূর্যকুমার যাদব বলেছেন, ‘আমাদের চিন্তাভাবনা খুবই স্পষ্ট। আমরা পাকিস্তানের বিপক্ষে খেলব না এ কথা কখনোই বলিনি, তারা বলেছে। আইসিসি সূচি দিয়েছিল। আমরা কলম্বোতে যাওয়ার জন্য ফ্লাইট বুকিং করেছি।’

‘পাকিস্তানের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই। আমি যদি তাদের সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু তারপর এটা তাদের সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় সিদ্ধান্তটি নেয়া খুব সহজ না। কিন্তু যেমন বলেছি, যদি আমাদের জানানো হয় এবং সূচি প্রস্তুত থাকে আমরা অবশ্যই এগিয়ে যাব।’

আইসিসির কাছে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ, সেটি গ্রহণ করেনি ক্রিকেটের অভিভাবক সংস্থা। বিসিবি তাই বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে নাম প্রত্যাহার করেছে। তখন থেকে পাশে পেয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপ না খেলারও হুমকি দিয়েছিল দেশটি।

পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সিদ্ধান্ত নেন ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার। পাকিস্তান সরকার মনে করছে এটি কোন রাজনৈতিক অবস্থান না, বাংলাদেশের পাশে দাঁড়ানোর একটি উপায়।

Tags: আইসিসিপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশাহবাজশ্রীলঙ্কাসূর্যকুমার
Previous Post

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

Next Post

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

Next Post

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT