চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শোয়েব মালিক ও তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের খবরের গুঞ্জনের মাঝেই বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তিনি বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার শোয়েব মালিক তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করেন।

শোয়েব এবং সানা ডেটিং করছেন বলে গুজব রটেছিল। পাকিস্তানি ক্রিকেটার গত বছর অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গুজবের পালে জোরালো হাওয়া লাগান। ইনস্টাগ্রাম পেজে ৪১ বর্ষী ক্রিকেটার লিখেছিলেন, শুভ জন্মদিন বন্ধু।

গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়ার দেয়া পোস্টে তার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের বিচ্ছেদের বিষয়টিকে আলোচনার তুঙ্গে নিয়ে যায়। স্টোরির শুরুতে লেখা ছিল, বিয়ে করা কঠিন। বিবাহবিচ্ছেদ কঠিন। আপনি কঠিনকে বেছে নিন।

এর আগে ৮ জানুয়ারি সানিয়া পোস্টে লিখেছিলেন, যখন কোনোকিছু আপনার হৃদয়ের শান্তিকে বিঘ্নিত করে, তখন তা ছেড়ে দিন।

 

দুবাইয়ে গত বছর দুবাইয়ে সানিয়া এবং শোয়েব তাদের ছেলের জন্মদিন উদযাপন করার সময় তাদের বিচ্ছেদের গুজব কমে যায়। তারা একসঙ্গে ‘মির্জা-মালিক’ টিভি শোয়ের উপস্থাপনার করার সময় গুজবটি থেমেছিল।

ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে বিয়ে করার আগে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীকে ২০১০ সালে তালাক দিয়েছিলেন শোয়েব। ওই বছর ভারতের হায়দরাবাদে ঐতিহ্যবাহী মুসলিম অনুষ্ঠানে সানিয়া-শোয়েবের বিয়ে হয়। পরে পাকিস্তানের শিয়ালকোটে একটি ওয়ালিমা অনুষ্ঠান হয়। ২০১৮ সালে তাদের সন্তান ইজহানের জন্ম হয়।

Tags: পাকিস্তানভারতলিড স্পোর্টসশোয়েব মালিকসানা জাভেদসানিয়া
Previous Post

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮

Next Post

রাশমিকার সঙ্গে বাগদান কবে, মুখ খুললেন বিজয়

Next Post
হাস্যোজ্জ্বল যুবক ও যুবতী বন্ধু outdoors, সুখী ও হাসিখুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশমিকার সঙ্গে বাগদান কবে, মুখ খুললেন বিজয়

অর্জুন কাপড় পরা, মালাইকা সাদা পোশাক পরেছেন, একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT